PRIYOBANGLANEWS24
১১ ডিসেম্বর ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইনে প্রেম, বিয়ের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ

অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে কুয়েতপ্রবাসী আল-আমিনের বিরুদ্ধে মামলা করেছেন জর্ডান প্রবাসী বাংলাদেশি আঁখি আক্তার। নবাবগঞ্জ থানায় অভিযোগ করার পর প্রতিকার না পেয়ে আদালতে মামলাটি করেন তিনি।

অভিযোগে জানা যায়, ফেসবুকের মাধ্যমে ২০১৯ সালের ১২ এপ্রিল কুয়েতে থাকা আল-আমিনের সঙ্গে আঁখি আক্তারের পরিচয় হয়। পরে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আল-আমিন তাকে বিয়ের প্রলোভন দেখান। জর্ডানে অবস্থানরত আঁখি আক্তার ফোনের মাধ্যমে আল-আমিন ও তার চারজন বন্ধু এবং স্থানীয় এক কাজীর উপস্থিতিতে কথিত ‘মৌখিক বিয়েতে’ করেন।

কোভিড-১৯ মহামারির সময় ঘরে বসে থাকার সুযোগে আল-আমিন নিয়মিতভাবে আঁখির কাছ থেকে মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা হাত খরচ নামে নেন। ২০২২ সালে বাবা মায়র অসুস্থতার অজুহাতে আরও ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেন তিনি। বিভিন্ন অজুহাতে এ পর্যন্ত তিন লাখ টাকার বেশি পাঠিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন আঁখি আক্তার।

হঠাৎ আল-আমিন মোবাইল ফোন বন্ধ করে আঁখির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরে ছুটিতে দেশে এসে তিনি আল-আমিনের গ্রামের বাড়িতে যোগাযোগ করলে স্থানীয় সালিশের আয়োজন করা হয়। তবে আল-আমিনের পরিবার তাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি না দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং অপমান করে বলে অভিযোগ করে ভুক্তভোগী।

গত ১২ এপ্রিল বিকেলে আবারও আল-আমিনের বাড়িতে গেলে তিনি আঁখি আক্তারকে সংসার করতে অস্বীকার করেন এবং হুমকি দিয়ে বের করে দেন। এরপর থানায় করা অভিযোগে কোনো অগ্রগতি না থাকায় আদালতে মামলা দায়ের করেন তিনি।
এরই মধ্যে নতুন অভিযোগ হিসেবে আঁখি আক্তার জানান, আল-আমিন তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলছেন এবং বিভিন্নভাবে মানহানিকর কর্মকাণ্ড চালাচ্ছেন। এতে তার ব্যক্তিগত মর্যাদা ও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগী।

আঁখি আক্তার বলেন, “এভাবে চলতে থাকলে আমার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।” তিনি দ্রুত তদন্ত ও প্রতারণার শিকার হওয়া অর্থ ফেরত পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে আল-আমিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

তবে আলামিনের পরিবারের অভিযোগ, আখির সাথে বিয়ে হয়েছে এর কোন প্রমান নেই। তাদের দাবি আলামিন নির্দোষ, আখি তাকে ফাঁসানোর চেষ্টা করছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

স্থানীয় অনুদানে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

নবাবগঞ্জে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৪

শিলাকোঠায় শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

নবাবগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের চরম সংকট, বিপাকে সাধারণ মানুষ

নবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

নবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নজরুল ইসলামের শোক

১৫ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে যাচ্ছে আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা

১০

নবাবগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এয়ারপোর্ট টু তিনশ ফিট সংবর্ধনা স্থল

১২

দোহারে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৩

নবাবগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

১৪

নবাবগঞ্জ ও দোহারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিন

১৫

একই মঞ্চে আশফাক- মেহনাজ, উৎফুল্ল নেতাকর্মীরা

১৬

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন গ্রেপ্তার

১৭

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ওসমান হাদি’র প্রাণ হারানোর ঘটনায় ডিআরই ‘র শোক

১৮

নবাবগঞ্জে মাসুদ রানা মজনু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

১৯

বিজয় দিবস উপলক্ষে দোহার নবাবগঞ্জ ফ্রেন্ডস টুগেদার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০