শাহিনুর রহমান.
৯ ডিসেম্বর ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতায় কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় কলাকোপা পুকুরপাড় খন্দকার বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করেন কলাকোপা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গসংগঠন।

এতে প্রধান অতিথি ছিলেন, ঢাক-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

এ সময় খন্দকার আবু আশফাক বলেন, আমি নির্বাচিত হতে পারি বা না পারি তবুও আপনাদের পাশে থাকবো । দোহার নবাবগঞ্জে ৪৬টি খাল রয়েছে তা পূনঃখনন করার উদ্যোগ গ্রহণ করা হবে যাতে করে জলাবদ্ধতা থেকে মানুষ রেহায় পায়। ড্রেনেজ ব্যবস্থা থাকলে মানুষকে আর পানিবন্দী ভোগান্তিেেত পরতে হবে না। ইনশাল্লাহ আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে দোহার নবাবগঞ্জে কোন উন্নয়ন কাজ বাকী থাকবে না বলেও কথা দেন। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বী ও প্রাক্তণ শিক্ষক আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোহার নবাবগঞ্জ কলেজের সাবেস ভিপি মহশিন রহমান আকবর।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, মহশিন আহমেদ তুষার, সাবেক ভিপি মহশিন উদ্দিন পলাশ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নীরব, নবাবগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মনিরুজ্জামান পবন, সদস্য সচিব মো. রায়হানুল ইসলাম রাহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খানসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতায় কামনায় দোয়া ও মোনাজতা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

স্থানীয় অনুদানে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

নবাবগঞ্জে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৪

শিলাকোঠায় শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

নবাবগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের চরম সংকট, বিপাকে সাধারণ মানুষ

নবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

নবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নজরুল ইসলামের শোক

১৫ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে যাচ্ছে আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা

১০

নবাবগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এয়ারপোর্ট টু তিনশ ফিট সংবর্ধনা স্থল

১২

দোহারে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৩

নবাবগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

১৪

নবাবগঞ্জ ও দোহারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিন

১৫

একই মঞ্চে আশফাক- মেহনাজ, উৎফুল্ল নেতাকর্মীরা

১৬

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন গ্রেপ্তার

১৭

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ওসমান হাদি’র প্রাণ হারানোর ঘটনায় ডিআরই ‘র শোক

১৮

নবাবগঞ্জে মাসুদ রানা মজনু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

১৯

বিজয় দিবস উপলক্ষে দোহার নবাবগঞ্জ ফ্রেন্ডস টুগেদার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০