আসাদুজ্জামান (সুমন), বিশেষ প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৫, ৩:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম গ্রামের ২৭ বছর বয়সী যুবক নাঈম আহমেদ শাকিল। এলাকার শান্ত শিষ্ট ও ভদ্র স্বভাবের শাকিল ঘুণাক্ষরেও টের পায়নি কখন যে মরণ অসুখ বাসা বেঁধেছে তার কিডনিতে। ২ বছর আগে যখন ধরা পড়ল তখন তার একটি কিডনি পুরোই নষ্ট, অন্যটা মাত্র ২০% সক্রিয় ছিল। সঠিক চিকিৎসার অভাবে বর্তমানে তার দুই কিডনি অকেজো হয়ে গেছে। ডায়ালাইসিসের মাধ্যমে কোনোরকম বেঁচে আছে শাকিল। সে উপজেলার বারুয়াখালি ইউনিয়নের দীঘগ্রামের রাকিব হোসেন নান্নু ও সাহিদা বেগম দম্পতির ছেলে।

জানা যায়, অভাব অনটনের সংসারে বাবা মায়ের কষ্ট অনুভব করে জীবনের দুরন্তপনার পাট চুকিয়ে শাকিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেই সংসারের হাল ধরতে চাকুরী নিয়ে ছুটে গিয়েছিলেন ঢাকার সাভারে। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ডেঙ্গু ও টায়ফয়েড জ¦রে আক্রান্ত হন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় ২৮ ডিসেম্বর তাকে বাসায় নিয়ে আসা হয়। নবাবগঞ্জের একটি ক্লিনিকে পরীক্ষার পর জানতে পারেন তার কিডনিতে সমস্যা। এরপর চিকিৎসকের পরামর্শে শাকিলকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় পরিবার। দেখানো হয় কিডনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল হোসেনকে। তিনিও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে শাকিলের দুটি কিডনিতেই গুরুতর সমস্যা পেয়ে তাকে ঢাকার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। সেখানে প্রায় আড়াইমাস ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয় শাকিলকে। এছাড়াও শেষের দিকে দেওয়া হয় তিনটি ডায়ালাইসিস। এরপর থেকে টানা প্রায় এক বছর শাকিলকে সপ্তাহে দুটি ডায়ালাইসিস ও একটি ইনজেকশন এবং মাসে এক ব্যাগ রক্ত ও একটি ইনজেকশন দিতে হয়েছে। এছাড়াও নিয়ম করে সময়মতো ডাক্তার দেখানো, পরিক্ষা করানোসহ ঔষধ তো আছেই। এতে সে সময়ে মাসিক ব্যয় হতো প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা। এখন গেলো কয়েক মাস ধরে শাকিলকে বাঁচিয়ে রাখতে সপ্তাহে তিনটি ডায়ালাইসিস দেওয়া লাগছে। এছাড়াও অন্যান্য চিকিৎসা আগের মতোই করতে হচ্ছে। এতে সপ্তাহে চিকিৎসা ব্যয় হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা। মাসিক ব্যয় হচ্ছে অন্তত ৬০ থেকে ৭০ হাজার টাকা।

ছেলের চিকিৎসায় শাকিলের বাবা আজ সব হারিয়ে নিঃস্ব। ছয় শতাংশের সামান্য বসতবাড়ির মধ্যে একটি কাঁচা ঘর ছাড়া এখন তার আর কিছুই অবশিষ্ট নেই। এছাড়াও ছেলের চিকিৎসা করাতে গিয়ে অনেক আগেই হারিয়েছেন ঢাকার প্রেসের চাকুরী। শেষ পর্যায়ের কিডনি রোগী শাকিলকে বাঁচাতে এখন একটি কিডনির যেমন ভিষণ দরকার, তেমনি কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসার জন্য দরকার লাখ লাখ টাকা। যার কোনটিই তার অসহায় দরিদ্র বাবা-মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।

যে পরিবারের সংসারই এখন চলছে অভাব অনটনের মধ্য দিয়ে সেখানে নিয়মিত শাকিলের চিকিৎসা চালিয়ে যাওয়াটা একবারেই অসম্ভব। এজন্য অসহায় এই পরিবারটি কোনো উপায় না পেয়ে শাকিলকে বাঁচাতে সরকার, বিত্তবান ও সাহায্যকারীসহ সকলের কাছে ্য সহযোগিতার জন্য আবেদন কওে দোয়া চেয়েছেন।

শাকিলের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ০১৮৪৬৫২০১৭৪ এই নম্বরে। এছাড়াও শাকিলকে বাঁচাতে তার চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠাতে চাইলে তার মা সাহিদা বেগমের শাহজালাল ইসলামী ব্যাংকের ৪০২৫-১২১০০০-২৭৩৪৩ হিসাব নম্বরে আর্থিক অনুদান জমা দিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নবাবগঞ্জে দলিল লেখক সমিতিরি সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ডিআরইউ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

১২

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১৩

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১৪

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১৫

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৬

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

১৭

নবাবগঞ্জে আগুনে তিনটি বসত ঘর ভস্মীভূত

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

১৯

ডিআরইউ’র নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশিম মোল্লা

২০