শাহিনুর রহমান.
২৪ নভেম্বর ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

ঢাকা-১ আসনের কাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রাথী ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, রাজধানী ঢাকার কাছের দুটি উপজেলা দোহার ও নবাবগঞ্জ। অথচ দুটো উপজেলাই সুযোগ সুবিধার দিক থেকে বঞ্চিত। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে ২০ বছর ধরে তুলশীখালী ও মরিচা সেতুর টোল আদায় করার পরেও একটি চক্রের ইশারায় ফের টোল ব্যবস্তা চালুর জন্য কয়েক দফা ইজারা আহ্বান করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যত্থানে এলাকাবাসী সেতু দুটিতে টোল না দিয়ে চলাচল করতে পারছেন। তারা এখন যেমন টোল না দিয়ে যাতায়াত করছেন। ভবিষ্যতেও টোল মুক্ত যাতায়াত করতে চান। বাংলাদেশ জামায়াতে ইসলামীও জনগণের এই দাবির সঙ্গে একমত। ফের সেতু দুইটির ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে ছাত্র-জনতা ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে। শনিবার মোটর শোভাযাত্রা অনুষ্ঠানের তুলসীখালি সেতু পয়েন্টে জমায়েত হয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার নজরুল ইসলাম আরো বলেন, ২০০৫ সালের ৫ই অক্টোবর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর উপর নির্মিত তুলশিখালী সেতু এবং এর দেড় কিলোমিটার দূরে ইছামতি নদীর উপর মরিচা (মহাকবি কায়কোবাদ) সেতুর উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন থেকেই টোল আদায় শুরু হয়ে গত বছর ৫ আগস্ট পর্যন্ত চলেছে। যদিও সেতু দু’টি মুন্সীগঞ্জে অবস্থিত, তবে সবচেয়ে বেশি যাতায়াত করে দোহার ও নবাবগঞ্জের মানুষ। প্রতিদিন এই সড়কে অন্তত কয়েক লাখ মানুষের চলাচল করেন। সেতু নির্মাণ ব্যয়ের তুলনায় কয়েকগুণ বেশি টোল ইতিমধ্যে আদায় হয়ে গেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ফের টোল আদায়ের জন্য ইজরা আহ্বান করেছে। এর সঙ্গে রয়েছেন একশ্রেণীর সুবিধাবাদী লোকজন।

তিনি আরো বলেন, এ এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজে জড়িত। টোল, পরিবহন সংকট ও শ্রমিকের উচ্চমূল্যের কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যায়, ফলে সবজির দাম বেড়ে যায়। বিভিন্ন সময়ে সেতু দু’টির টোলমুক্ত করার দাবিতে সামাজিক সংগঠনগুলো বহুবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। পরে গত ৫ই আগস্ট আমাদের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনের মুখে প্রশাসন টোল আদায় বন্ধ করতে বাধ্য হয়। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আর সেতু দু’টির ইজারা না দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানাই।

পরে ব্যারিস্টার নজরুল ইসলাম হাজার হাজার সমর্থকদের নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করে নবাবগঞ্জ ও দোহারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় নেতাকর্মীদের উৎফুল্ল দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নবাবগঞ্জে দলিল লেখক সমিতিরি সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ডিআরইউ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

১২

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১৩

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১৪

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১৫

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৬

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

১৭

নবাবগঞ্জে আগুনে তিনটি বসত ঘর ভস্মীভূত

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

১৯

ডিআরইউ’র নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশিম মোল্লা

২০