PRIYOBANGLANEWS24
১৪ নভেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআরইউ’র নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন রাশিম মোল্লা

পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন নবাবগঞ্জের খানেপুরের কৃতি সন্তান দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. রাশিম মোল্লা। শুক্রবার সংগঠনের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে ডিআরইউ’র কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।

সাংবাদিক রাশিম মোল্লা এর আগে এই সংগঠনের দপ্তর সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করে দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি দোহার- নবাবগঞ্জসহ সারাদেশের সামাজিক নানা ইস্যু নিয়ে কাজ করেন। বিশেষ করে বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষায় প্রতিষ্ঠা করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম। সংগঠনটি কৃষকদের সচেতন করতে মাঠে মাঠে নানা কর্মসূচি পালন করে। এছাড়া নবাবগঞ্জের ইছামতী নদীর উৎপত্তিস্থল কাশিয়াখালি বেরিবাধেঁ ¯øুইচগেট স্থাপনের আন্দোলন ও নৌকা বাইচ ঐতিহ্যের টিকিয়ে রাখতে কাজ করছেন।

সাংবাদিক রাশিম মোল্লা বলেন, মহান রাব্বুল আলামিনের উপর ভরসা করে ডিআরইউ’র মত মর্যাদাপূর্ণ খ্যাতনামা সংগঠনের দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি সম্মানিত সদস্যদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

তফসিল সূত্রে জানা যায়, আগামী ১৬ই নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিক প্রকাশ, ১৮ই নভেম্বর মনোনয়ন প্রত্যাহার এবং ১৯শে নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ডিআরইউর নির্বাচন কমিশন। প্রায় দুই হাজার সদস্যর সংগঠনটির নির্বাচন আগামী ৩০ নভেম্বর ( রোববার)। সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন বিরতিহীনভাবে চলবে বিকাল ৫ টা পর্যন্ত।ওই দিন কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনার ফলাফল ঘোষনা করিবেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতা বিকাশে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০