PRIYOBANGLANEWS24
১৯ মে ২০২০, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় দোহারে প্রশাসনের নানা প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে দোহার উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে অনুষ্ঠিত সভায় ‘আম্ফান’ মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা’র সভাপতিত্বে দোহার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
ওই সভা থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় পদ্মানদীর তীরবর্তী এলাকার মানুষের নিরাপত্তার জন্য ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী সাইক্লোন সেন্টার ঘোষণা করা হয়। এছাড়া প্রতিটি এলাকার জন্য মেডিকেল টিম, উদ্ধারকারী টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ মোবাইল টিম, প্রয়োজনে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীসহ ইউনিয়ন পর্যায়ে দূর্যোগ কমিটিকে সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এদিকে ঘুর্ণিঝড় ‘আম্ফান’ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রত্যেক ইউনিয়নে মাইকিং করার সিদ্ধান্ত নেয়া হয়। আজ সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নৌঘাট থেকে নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। একইসাথে পদ্ম নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জনাব রাসাদ বিন কালাম, উপজেলা স্বার্স্থ কর্মকর্তা ডা. মো জসিম উদ্দিন, দোহার থানার প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০