PRIYOBANGLANEWS24
১৪ নভেম্বর ২০২৫, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জের দৌলতপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জের দৌলতপুর মাশাইলের কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকালে দৌলতপুর দেশী প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসী এর আয়োজন করেন।

বর্ণিল এমন আয়োজন দেখতে কালিগঙ্গা নদীর দুই পাড়ে ভিড় করেন নৌকা বাইচ প্রেমিরা। নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের একাধিক নৌকা এতে অংশগ্রহণ করেন। নৌকাবাইচের সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল। মেলায় হাওয়াই মিঠা, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, পিঠা-পুলির পসরা বসে।

বাইচ শেষে অংশগ্রহণবারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ। এসময় তিনি বলেন, নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। নৌকা বাইচ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ্য উৎসব। এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নৌকা বাইচের উদ্বোধন করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, সহ সভাপতি রশিদ মেম্বার, যুবদল নেতা মানোয়ার হোসেন, মোজাহিদ হোসেন, প্রবাসী সাজ্জাদ শরীফ ও জামিল শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০