PRIYOBANGLANEWS24
২ নভেম্বর ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিল সাংবাদিক রাশিম

ঢাকা-নবাবগঞ্জ-দোহার রোডে তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিল নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে সাংবাদিক রাশিম মোল্লা। রোববার সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লার নেতৃত্বে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়, ঢাকা-নবাবগঞ্জ-দোহার রোডে তুলশীখালী ও মরিচা সেতুর ওপরে ৩০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। কৃষকের কথা চিন্তা করে ইজারা বন্ধের আহ্বান জানিয়েছেন সংগঠনটি। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার তুলশীখালীতে ধলেশ্বরী নদীর ওপর সাড়ে ৩শ’ মিটার দীর্ঘ এবং এর প্রায় দেড় কিলোমিটার দূরে মরিচার ইছামতি নদীর উপর প্রায় একই দৈর্ঘ্যের মহাকবি কায়কোবাদ সেতু দুটি ২০০৫ সালের ৫ অক্টোবর উদ্বোধন হয়। প্রথম দিন থেকেই টোল আদায় শুরু হয়। সেতু দুটির অবস্থান মুন্সীগঞ্জ জেলায় হলেও বেশি যাতায়ত ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের। প্রতিদিন অন্তত লক্ষাধিক মানুষের যাতায়াত এই সড়কে। সেতু দুটির ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি টোল এ পর্যন্ত আদায় হয়ে গেছে।

সেতু দুটির ওপারে বহু মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। এসব অঞ্চলের কৃষকদের ফলানো সবজি রাজধানী ঢাকা বাসীর চাহিদা পূরণ করে। এতদ অঞ্চলের কৃষি কাজ করতে গিয়ে কৃষকদের অনেক বেশি খরচ হয়। পর্যাপ্ত কাজের লোক না থাকার কারণে চরা মূল্যে দিয়ে জমিতে ফসল চাষ করতে হয়। এছাড়া রাজধানী ঢাকায় আসার জন্য ট্রান্সপোর্ট না থাকার কারণে অধিক মূল্যে ট্রাক ভাড়া করে সবজি গুলো আনতে হয়। এজন্য দুই সেতুতে টেল পরিশোধ করতে হয়। এসব নানা কারণে সবজির মূল্য বেড়ে যায়।

ছোট আকারের সেতু দু’টি টোলমুক্ত করার দাবিতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করেছে। কিন্তু কোন কাজই হয়নি। অবশেষে ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন আন্দোলনের সময় প্রশাসন টোল আদায় বন্ধ করতে বাধ্য হন।

এই অঞ্চলের প্রায় সব সামাজিক সংগঠনগুলোও এই সেতো দুটির টোল আদায় বন্ধ করার ব্যাপারে একাত্মতা ঘোষণা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০