PRIYOBANGLANEWS24
২৮ অক্টোবর ২০২৫, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি সদস্যকে তুলে নিয়ে পুলিশে দেয়ার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মব সৃষ্টি করে ইউপি সদস্য হুমায়ন কবিরকে ধরে নিয়ে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগে মানববন্ধন করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী। দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলাবাজারে গত বৃহষ্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মানববন্ধন করে এলাকাবাসী ও স্বজনরা। নয়াবাড়ী এলাকার ওয়াসিমের ও শাওনের বিরুদ্ধে এ অভিযোগ করে মানববন্ধনে হুমায়নের স্ত্রী।

মানববন্ধনে ইউপি সদস্য হুমায়ন কবিরের স্বজনরা বলেন, কোনো মামলা বা অভিযোগ ছাড়াই নয়াবাড়ী ইউনিয়নের শাওন এবং ওয়াসিম মোল্লাসহ কয়েকজন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন মোল্লা মেম্বারকে গত বৃহষ্পতিবার তুলে নিয়ে ঘরে আটকে নির্যাতন করে। পরে তারা পুলিশকে খবর দিয়ে থানায় ধরিয়ে দেয়।

ইউপি সদস্যের স্ত্রী রেখা আক্তার বলেন, শাওন আমার স্বামীকে দেখা করতে বলেছিল। দেখা না করাই কি তাঁর অপরাধ। শাওনের বাড়িতে তিন ঘন্টা আটকে রেখে তাঁর স্বামীকে নির্যাতন করা হয়। এরপর পুলিশ ডেকে তাঁদের হাতে তুলে দেয়। আমার স্বামী কোনো অপরাধ করলে পুলিশ তাঁকে ধরে নিবে। কিন্তু শাওন কিভাবে তাঁকে ধরে নিয়ে পুলিশে দেয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বামীর মুক্তি দাবি করেন।

ইউপি সদস্যকে তুলে নেয়ার বিষয়ে মো. শাওন বলেন, তাঁকে ডেকে আনা হয়েছিলো। কেউ তুলে নেয়া বা অপহরণ করেনি। পরে পুলিশকে খবর দিলে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হুমায়ন মোল্লা শাওনের বাবা বিএনপি নেতা হারুন মাষ্টার হত্যার ঘটনায় জড়িত বলেও তিনি দাবি করেন।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, হুমায়ন কবিরকে বিএনপি নেতা হারুন মাষ্টার হত্যা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০