শাহিনুর রহমান.
২৫ অক্টোবর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিএনপির একাংশের ত্যাগী নেতাদের মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা (ঢাকা-১) এর বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের কন্যা ব্যারিষ্টার মেহনাজ মান্নানের অনুসারী বিএনপির একাংশ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ ওসমানীর বাড়ির ওঠানে এ সভা করা হয়।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবেদ হোসেন।

এ সময় নেতাকর্মীরা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে উদ্দেশ্যে করে আক্ষেপের সাথে বলেন, প্রকৃত বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে দোষরদের নিয়ে মাঠে কাজ করছেন তিনি। তারা জাতীয়তাবাদীদের বাদ দিয়ে আত্মীয়তাবাদী সৃষ্টি করে দোষরদের দলে ভিড়িয়ে দলভারী করছে এতে করে তারা দলকে দূর্বল করে ফেলছে। তারা আমাদেরকে রোহিঙ্গা বিএনপি বানিয়ে নির্বাচন করতে চায়। এভাবে নির্বাচন করলে ঢাকা-১ আসন বিএনপি সিট হারাবে। এ সময় স্থানীয় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যে করে বলেন, দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনে প্রার্থী বাছাইয়ে দলীয় গোয়েন্দা লাগিয়ে প্রার্থী চুড়ান্তর কথা বলেন। না হলে বিএনপির দ্বারা বিএনপির মানুষ ক্ষতিগ্রস্থ হবে। এখনই তারা চাঁদাবাজদের দলে ভিড়িয়ে পকেট ভারী করছে ক্ষমতায় আসলে কি করবে আল্লাহ ভাল জানে।

নেতারা আরো বলেন,আমরা বিএনপি করি ধানের শীষ ছাড়া অন্য কাউকে ভোট দেবো না। তাই বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালদের নিয়ে বিএনপি করতে পারবো না বা তাদের সাথে মিশতেও পারবো না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ অমান্য করে কোন কাজ করবো না।

বক্তব্য রাখেন বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা- হারুন অর রশিদ ওসমানী, খন্দকার শাহীন মাহমুদ, হাবিবুর রহমান পান্নু, অ্যাডভোকেট মনির হোসেন রানা, অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েতী, আব্দুল আওয়াল আকন্দ, মহসিন আহমেদ পলাশ, তপন মোল্লা, কৃষক দলের আব্দুর রশিদ, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন মাসুম সহ নবাবগঞ্জ ও দোহার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০