শাহিনুর রহমান.
২৪ অক্টোবর ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে নুরনগর মীরেরডাঙ্গী এলাকাবাসীর সংবাদ সম্মেলন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নুরনগর মীরেরডাঙ্গী নুরে-মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ক্রয় ও দানকৃত ১১ শতাংশ জমির উপর বালু ভরাটের বিরোধীতা করে হোসেন তুষার নামে এক দলিল লেখক সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপত্তিকর লেখা ও থানায় মিথ্যা অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বান্দুরা মীরেরডাঙ্গী ৮ সমাজের মাদবর ও মুরুব্বিরা। বৃহস্পতিবার রাতে নুরনগর ক্লাবে এ সংবাদ সম্মেলনের করেন তারা।

মাদবর মো. ফয়েজ অভিযোগ করে বলেন, তুষারের আপন চাচা খোরশেদ আলমের নামে রেকর্ডকৃত ১১ শতাংশ জমি থেকে সাড়ে ৫ শতাংশ জমি মাদ্রসার নামে ক্রয় করা হয় এবং পরে খোরশেদ আলম তার নামে থাকা আরো সাড়ে ৫ শতাংশ জমি মাদ্রাসার নামে দান করে দেন। পরে তুষারের উপস্থিতে মেপে সীমানা নির্ধারণ করে জমির উপর বালু ভরাট কাজ শুরু করা হয়। তবে সম্প্রতি তুষার তার ফেইসবুক আইডিতে বিভিন্ন আপত্তিকর কথা লিখে অপপ্রচার চালাচ্ছেন। আমরা সমাজবাসী এর বিচার চাই এবং সামাজিকভাবে তার শাস্তি দাবী করছি।

এসময় খোরশেদ আলম বলেন, আমি আমার রেকর্ডকৃত ১১ শতাংশ জমি স্বেচ্ছায় মাদ্রাসার নামে দান ও হস্তান্তর করেছি। এতে আমার ভাতিজা তুষারের আপত্তি কিসের এটা আমার বোধগম্য নয়। তা ছাড়া সে নিজে উপস্থিত থেকে মেপে জমি বুঝিয়ে দিয়েছে, তখন তো কোন কথা বলে নাই। অথচ সে আমার নামে জমির বিষয়ে থানায় মিথ্যা অভিযোগ করেছে আমার সম্মান নষ্ট করেছে আমি এর বিচার চাই।

নুরনগর মিরেরডাঙ্গী নুরানী সংঘের ক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, মসজিদ মাদ্রাসা কবরস্থান ক্লাব এ সব সামাজিক প্রতিষ্ঠান। এসবের বিরোধীতা করা মানুষের কাজ না। তুষার যে সব কথা তার ফেইসবুক আইডিতে লিখে পোষ্ট করেছে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী। কাজেই সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে আমার অনুরোধ তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক।

এ বিষয়ে অভিযুক্ত দলিল লেখক তুষার বলেন, মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এটা ইসলাম মেনেই করা উচিত। ঐখানে আমার জমি রয়েছে। তারা আমার জমির সমাধার না করেই মাদ্রাসার কাজ করছে।

সংবাদ সম্মেলনে নুরনগর মীরেরডাঙ্গী নুরে-মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও ৮ সমাজের মাদবর ও মুরুব্বিগণ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০