PRIYOBANGLANEWS24
২১ অক্টোবর ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার সাথে ছবি ভাইরাল করার অভিযোগে নবাবগঞ্জে প্রবাসীকে কুপিয়ে জখম

ঢাকার নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার সাথে তোলা ছবি ফেসবুকে ভাইরাল করার অভিযোগে শহিদুল ইসলাম (৪৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এঘটনায় সোমবার নবাবগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভোগী।

আহত প্রবাসী শহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ চূড়াইনের আব্দুল লতিবের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তাভোগী শহিদুল ও উপজেলার ছাতিয়া গ্রামের লিংকন আহমেদ লোটাস একসাথে দুবাই কাজ করতেন। সম্প্রতি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনে সাথে লিংকনের একটি ছবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে লিংকন সন্দেহ করেন শহিদুলই ছবিটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। শহিদুলের অভিযোগ এরই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তিনি বন্ধুদের নিয়ে বাড়ৈখালি বাজারে যাওয়ার সময় খাহ্রা চূড়াইন আদর্শ ডিগ্রি কলেজের সামনে তার উপর লিংকন সহযোগি নিয়ে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। ছিনিয়ে নেন হাতে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন। স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে উন্নত চিকিসার জন্য তাকে ঢাকা পাঠায় চিকিৎসকরা।

এঘটনায় ছাতিয়া গ্রামের ফজল মেম্বারের ছেলে লিংকন আহদে লোটাস, একই এলাকার নুরুজ্জামানের ছেলে মো. মাসুদ, মোহনপুর গ্রামের মো. আবজালের ছেলে মো. মিঠু, নেহাল দেওয়ানের ছেলে মো. জিলু, আজিজুলের ছেলে নিলয় এবং দক্ষিণ চূড়াইনের নজরুল ইসলামের ছেলে মো. সৌরভ সহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নামে মামলা করেছে ভুক্তাভোগী শহিদুল ইসলাম।

এব্যাপারে অভিযুক্ত লিংকন আহমেদ লোটাস বলেন, শহিদুল আমার বন্ধু। ওকে কে বা কারা মেরেছি এব্যাপারে আমি কিছুই জানি না। আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ দিল তাও বুঝতে পারছি না।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০