PRIYOBANGLANEWS24
১৯ অক্টোবর ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় “আলোচনা সভা ও মিলন মেলার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. হরগোবিন্দ সরকার অনুপ। এ সময় তিনি বলেন, “রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো সবচেয়ে মহৎ কাজ। ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব গত সাত বছরে অসংখ্য মানুষকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে। এমন উদ্যোগ নবীন প্রজন্মের মানবিকতার প্রতীক। আমরা আশা করি, এই ক্লাব ভবিষ্যতেও সমাজের প্রতিটি স্তরে মানবসেবার আলোকবর্তিকা হয়ে কাজ করবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মমিনুল ইসলাম।
 এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা: আব্দুস সালাম, যুবনেতা দূর্জয় মাহমুদ সোহেল, ব্যবসায়ী ও উদ্যোক্তা আমিনুল হক মিতু, বিএনপি নেত্রী শাহিনুর আলম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. সাজিদ হোসেন এবং সঞ্চালনা করেন পনির আহমেদ। বক্তারা আরও বলেন, “রক্তদান মানবতার মহৎ দৃষ্টান্ত। ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করছে।
ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের অন্যতম সদস্য তানিশা ইসলাম নিলা বলেন, শুধু নবাবগঞ্জ নয়, আমাদের সদস্যরা দেশের যেকোন জায়গায় গিয়ে রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচাতে কাজ করছে। রক্ত দেওয়ার পাশাপাশি আমরা মানুষের সকল বিপদ-আপদে পাশে দাঁড়াতে সর্বধা প্রস্তুত থাকি।
শেষে স্বেচ্ছাসেবী ও অতিথিদের সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০