PRIYOBANGLANEWS24
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে চাঞ্চল্যকর বিএনপি নেতা হারুন মাস্টার হত্যা মামলায় শ্যুটার শরীফ ও তার সহযোগী গ্রেপ্তার

ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ মাস্টারের হত্যাকাণ্ড মামলায় প্রধান দুই আসামি শরিফ (২৬) ও আল আমিনকে (২২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে থানা ফটকের সামনে হত্যাকাণ্ডের আসামিদের পাশাপাশি মূল হোতাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা।

গ্রেপ্তারকৃত শরীফ নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা এলাকার মো. তায়েব আলী @ তালেব আলীর ছেলে এবং আল-আমিন দোহার উপজেলার আরিতা এলাকার মো. হান্নান মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানার আলী বিষয়টি নিশ্চিত করেনে।

এদিকে আসামী গ্রেফতারের খবর শুনে বৃহস্পতিবার সকালে দোহার থানার সামনে হারুন মাস্টার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজনরা ও এলাকাবাসী।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, এ বছরের ২ জুলাই বুধবার সকাল ৬টার দিকে দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন-অর-রশিদ @ হারুন মাস্টারকে দুষ্কৃতিকারীরা গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে দোহার থানায় ৭ জন এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির ভিত্তিতে ও সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এলাকা থেকে হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় শ্যুটার মো. শরীফ এবং মো. আল-আমিনকে গ্রেপ্তার করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিন মাস আগেও একবার তারা (আসামীরা) হারুন মাস্টারকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় এবং দীর্ঘ দিনের পরিকল্পনায় তারা এ হত্যাকা-ের ঘটনা ঘটায় বলে স্বীকার করেন।

হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীদের গ্রেফতারসহ হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছেন বলে জানান দোহার থানার ওসি হাসান আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

১০

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১২

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৩

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৪

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৫

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৭

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৮

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৯

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

২০