PRIYOBANGLANEWS24
৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাগত শিক্ষার্থীদের সহায়তায় ডি.এন কলেজ ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

ঢাকার নবাবগঞ্জের সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে উচ্চ মাধ্যমিক  ২০২৫-২৬ সেশনের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের  সহায়তায় হেল্প ডেস্কসহ নানা সহায়তা প্রদান করেছে সরকারি ডিএন কলেজ শাখা ছাত্রদল।সোমবার  সংগঠনটির পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা পানি, কলমসহ বিভিন্ন সামগ্রী নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য  দিয়ে সহযোগিতা করেন।
ছাত্রদল নেতারা জানান, ‘ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। সেই ধারাবাহিকতায় এবারও আমরা শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে কোনো সমস্যায় না পড়ে, তার ব্যবস্থা করেছি। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নির্দেশনায় ছাত্রদল সকল ভালো কাজের সঙ্গী হবে ইনশাআল্লাহ।  এই শিক্ষার্থীরা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের জন্য কিছু করতে পারা অনেক আনন্দের বিষয়।
ছাত্রদলের এ আয়োজনকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সার্বিক সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাসিমুখে ছাত্রদলকে ধন্যবাদ জানাতেও দেখা গেছে শিক্ষার্থীদের।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, মোঃ আসিফ, আবির, ইমন মৃধা, মোঃ শরিফুল ইসলাম, সুদেব রাজবংশী, তৌহিদুল ইসলাম,  রাফি, তানজিদ আহমেদ মুন্না খান, আপন ইসলাম, শেখ নাইম, মোঃ রাব্বির, আরাফাত দেওয়ান, কাজী নাফিজ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০