PRIYOBANGLANEWS24
১৩ অগাস্ট ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অভিবাসীদের সুরক্ষায় স্থানীয় সরকারের ভূমিকা “সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার

“সুরক্ষা ও সম্মান চাই, দেশ গড়তে বিদেশ যাই” এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকার নবাবগঞ্জে অভিবাসীদের সুরক্ষায় স্থানীয় সরকারের ভূমিকা এবং সমস্যা ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।

সভায় আলোচকরা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অপরিসীম। কিন্তু বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় এবং কর্মস্থলে নানা প্রতারণা, হয়রানি ও অধিকার বঞ্চনায় শিকার হন। সভায় বিষয়গুলো তুলে ধরে পাশাপাশি সমাধানের করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক নিরাপদ অভিবাসনের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা প্রবীর দত্ত। মূল আলোচক ছিলেন জনশক্তি রপ্তানী ব্যুরোর মো. ওয়াজেদ আলী, জেলা কর্মকর্তা রোমা পারভীন, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জুয়েল, আনিকা ইয়াসমিন প্রমূখ।

পরে প্রতারিত অভিবাসীদের সফলতার গল্পের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এদিকে প্রবাসী অধ্যুসিত নবাবগঞ্জ উপজেলার অভিবাসীদের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে কমিটি করার উদ্যোগ নেয়া হয়। যা উপজেলা প্রশাসন তদারকি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০