PRIYOBANGLANEWS24
১১ অগাস্ট ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

গত ২৪ জুন সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ পত্রিকায় হাসনাবাদ এলাকার মাদক ব্যবসায়ী মাসুমের মাদক কারবার ও অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, মাসুম স্বল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে। এ সংবাদ প্রকাশের জেরে এশিয়ার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর দোহার- নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক কাজী জোবায়ের আহমেদকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও চার সংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেন মাসুদ।

গত ২৯ জুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন৷ মামলাটি বর্তমানে নবাবগঞ্জ থানায় তদন্তাধীন আছে।

সাংবাদিক কাজী জুবায়েরের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা জেলা, দোহার ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঢাকা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, সাংবাদিকের ওপর এমন মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। যারা সাংবাদিকের কলম রুখতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। সকল সংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দোহার প্রেস ক্লাবের সভাপতি তারেক রাজিব বলেন, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। পশাপাশি সঠিক তদন্ত করে মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সংগঠন মাঠে নেমে বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।

নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা ও হামলার শিকার হচ্ছে। দোহারেও সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, পুলিশ তদন্ত করছে। সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০