PRIYOBANGLANEWS24
৩০ জুলাই ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারিবারিক বিরোধের জেরে হত্যা করা হয় লাবিবকে!

ঢাকার নবাবগঞ্জের চাঞ্চল্যকর শিশু লাবিব (৮) হত্যা মামলার রহস্য উদঘাটন ও মুল আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মো. সায়েম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সায়েম উপজেলার বাহ্রার এলাকার জসিম উদ্দিনের ছেলে।

বুধবার বিকালে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় লাবিব। পরেরদিন বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি পুকুরে লাবিবের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এঘটনায় লাবিবের মা চম্পা বেগম নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের তত্ত¡াবধানে এবং নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐদিনই এজাহারনামীয় আসামি মো. বাবুলকে গ্রেপ্তার করা হয়। তবে হত্যা মামলার প্রধান আসামী সায়েম মোল্লা ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ময়মনসিংহে অভিযান চালিয়ে সায়েম গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ।

এএসপি আশরাফুল আলম জানান, সায়েম মোল্লা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিনের পারিবারিক শত্রæতার কারণে শিশু লাবিবকে গলা টিপে হত্যা করে সেন্টু মিয়ার ডোবা পুকুরে লাশ ফেলে দেয়া হয়েছিল। বুধবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সায়েম মোল্লা দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০