PRIYOBANGLANEWS24
২৮ জুলাই ২০২৫, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পৃথক অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। রবিবার ও সোমবার উপজেলার চূড়াইনের শংকরখালী ও দুর্গাপুর এবং নতুন বান্দুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চূড়াইনের শংকরখালীর মাহিউদ্দিনের ছেলে ইয়ামুল ইসলাম ইমন (২২), নতুন বান্দুরার মোহন বেপারীর ছেলে শফিকুল ইসলাম ওরফে কালু (৩৬) এবং মুন্সীনগরের শ্রীনগর উপজেলার মদনখালীর ইমামুল হোসেন খানের ছেলে কাউসার খান (২৫)।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি জানান, রবিবার সন্ধ্যায় চূড়াইন ইউনিয়নের শংকরখালী এলাকায় জয়পাড়া থেকে গালিমপুরগামী পাকা রাস্তার উপর চেক পোস্ট বসিয়ে ইয়ামুল ইসলাম ইমনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ। এসময় তার কাছ থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে নবাবগঞ্জ থাকায় হস্তান্তর করা হয়।

একই দিন সন্ধ্যায় উপজেলার নতুন বান্দুরার কাঠমিস্ত্রী পরান সূত্রধরের বাড়ির সংলগ্ন ইছামতি নদীর ঘাট থেকে কালুকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে নবাবগঞ্জ থানানর এসআই শফিকুল ইসলাম। পরে তার নামে মাদক আইনে একটি মামলা করা হয়। কালুর বিরুদ্ধে এর আগেও নবাবগঞ্জ থানায় আরো দুইটি মাদকের মামলা রয়েছে।

এছাড়া সোমবার চূড়াইন ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সামনে থেকে কাউসারকে আটক করে পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি’র ওপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

নানা বাড়ি বেড়াতে এসে সিঁড়ি থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দোহার ও নবাবগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

অনলাইনে প্রেম, বিয়ের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ

দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিখাত ও কারিগরি শিক্ষায় বিনিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নবাবগঞ্জে দলিল লেখক সমিতিরি সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ডিআরইউ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

১০

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১১

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১৩

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

১৪

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

১৫

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

১৮

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১৯

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

২০