PRIYOBANGLANEWS24
১৫ জুলাই ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে হারুন মাস্টার হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকার দোহারের আলোচিত নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ ওরফে হারুন মাস্টার হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেটি উদ্ধার করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে জড়িত জিহাদ চোকদার (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিহাদ চোকদার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের স্বপন চোকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নবাবগঞ্জের বান্দুরা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত জিহাদ চোকদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করে পুলিশ।

পুলিশ আরো জানান, জিহাদ জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ জানিয়েছেন তিন মাস আগেও একবার তারা হারুন মাস্টারকে হত্যার করার চেষ্টা করে ব্যর্থ হয়। সর্বশেষ তার মোটরসাইকেল করেই খুনিরা হারুন মাস্টারকে হত্যা করে।

এরআগে হারুন মান্টার হত্যাকান্ডে জড়িত মহসিন ও ফারুক নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহসিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি জবানবন্দীও দেন।

উল্লেখ্য, গত ২ জুলাই সকালে হারুন মাস্টারকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এঘটনায় নিহত হারুন মাস্টারের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে দোহার থানায় ৭ জন এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

দোহার থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, গ্রেপ্তারকৃত জিহাদকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

১০

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১২

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৩

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৪

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৫

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৬

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৭

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৮

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৯

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

২০