PRIYOBANGLANEWS24
১ জুলাই ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ইনসাফ’ সিনেমায় দোহারের বিল্লাল মাহমুদ

ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার ভিড়ে আলোচিত নাম হয়ে উঠেছে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’। মুক্তির আগে থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল সিনেমাটি। সিনেমায় খলনায়ক মিশা সওদাগরের সহযোগী হিসেবে অভিনয় করেছেন দোহারের বিল্লাল মাহমুদ। ছবিতে সোনা মানিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর মাধ্যমে দ্বিতীয়বারের মত বড় পর্দায় অভিনয় করলেন তিনি। এর আগে মধ্যবিত্ত সিনেমায় অভিনয় করেছিলেন এ তরুন অভিনেতা।

দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত বিল্লাল মাহমুদ। শর্ট ফিল্ম ও একাধিক নাটকেরও এরআগে দেখা গেছে তাকে। তবে এবার ছোট পর্দার ছাড়িয়ে বড় পর্দায় নাম লেখালেন এ অভিনেতা ও নাট্যকার।

‘ইনসাফ’ সিনেমাটিতে পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। অভিনয়ে শরীফুল রাজ ছিলেন দুর্দান্ত। তার স্ক্রিন প্রেজেন্স অনবদ্য। ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স করেছেন তিনি এই সিনেমায়। ফুলকপির বড়া খেয়ে বিদায় নেয়ার দৃশ্যে কিংবা বাবার কবরে গিয়ে কান্নায় ভেঙে পড়ার দৃশ্যগুলোয় তিনি অনবদ্য। নতুন লুকে তাসনিয়া ফারিণও দর্শকের মন জয় করতে পেরেছে। তিনি চেষ্টা করেছেন ভালো করার। তাকে পুলিশের রোলে ভালো মানিয়েছে। মিশা সওদাগর সাবলীল। ‘সৎ সঙ্গে সচেতন, অসৎ সঙ্গে নিকেতন’ এর মতো সংলাপ দিয়ে কমিক ভাইব দিয়েছেন। টাইগার রবি ডিআইজি মিজান চরিত্রে মেপে মেপে অভিনয় করেছেন। ফজলুর রহমান বাবু দারুণ। আর মোশাররফ করিম অনবদ্য। হারুনুর রশীদ বান্টি, আল মনসুর, ডনসহ বাকিরা নিজ নিজ রোলে ছিলেন মানানসই।

তবে ছবির ফল ইন অ্যাকশনে গিয়ে চঞ্চল চৌধুরীর দুর্দান্ত ক্যামিও দর্শককে ভীষণ চমকে দেবে। তিনি ছিলেন ভয়ংকর সুন্দর।

ছবিতে তিনটি গান ব্যবহৃত হয়েছে। ‘তোমার খেয়ালে’ গানটিতে রাজ ও ফারিনের কেমিস্ট্রি বেশ ভালো জমেছে। ‘ধামাকা’ গানে জেফার পারফর্ম করেছেন। আর আলোচিত ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ ছিলো ছবির একদম শেষে ক্রেডিট দেখানোর সময়। তবে পুরো ছবিতে ফারিণের চরিত্রটির যে গাম্ভীর্য ও ব্যক্তিত্ব, গানটি তার সাথে যায়নি। যদিও এটি আইটেম গান নয়, বিনোদনমূলক গান হিসেবেই দেয়া।

সবমিলিয়ে, ইনসাফ মূলধারার বাণিজ্যিক সিনেমা হিসেবে দর্শকের সাথে ‘ইনসাফ’ করতে পেরেছে। ভালো একটি গল্প ও বিনোদন- দুটোই পাওয়া যাবে এখানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১০

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১১

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১২

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৪

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৫

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৬

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৭

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৮

কবরস্থানে বসে মাদকের জলসা!

১৯

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

২০