PRIYOBANGLANEWS24
২৭ জুন ২০২৫, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জ ও দোহারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়েছে।

সনাতন ধর্মীয় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে আগমন উপলক্ষে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ আয়োজন করা হয়ে থাকে। আগামী ৫ জুলাই শনিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হবে।

শুক্রবার দুপুর পৌনে ১টায় নবাবগঞ্জের কলাকোপা পোদ্দার বাড়ি রথখোলায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। রথখোলা গিরিধারী মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পরিস্থিতির পরিবর্তন হলেও নবাবগঞ্জ ও দোহারের সনাতন ধর্মাবলম্বীদের কোন সমস্যা হবে না। এটা সম্প্রীতির এলাকা। আমি আপনাদের আশ্বস্ত করছি, কোন ভয়-শংঙ্কা রাখবেন না। আগে যেমন আপনাদের পাশে ছিলাম,আগামীতেও আপনাদের পাশে থাকবো।

সমাজপতি সমরেন্দ্র ওয়াহেদ খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায়, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক সহ খন্দকার আবু হাসান সবুজ, তারক চন্দ্র সাহা, রনজিত কুমার মন্ডল, গৌর চন্দ্র সরকার, কমল চন্দ্র সরকার, সুকান্ত সরকার, সুনীল সরকার প্রমুখ।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় বলেন, কলাকোপায় প্রায় পাঁচশত বছর আগে থেকে রথযাত্রা উদযাপন অনুষ্ঠান করা হচ্ছে। অনুষ্ঠান উপভোগ করতে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, অন্য ধর্মের লোকেরাও আসেন।

পরে বেলা আড়াইটায় রথে জগন্নাথ দেবের প্রতিষ্ঠার পর ভক্ত-পূণ্যার্থীরা রথের রশি টেনে উৎসব শুরু করে।

এছাড়া উপজেলার বর্ধনপাড়া রসরাজ গোসাই’র আঙ্গিনা, চন্দ্রখোলা, গোবিন্দপুর, খলসি ও বান্দুরায় ভক্ত, পূণ্যার্থীরা রথের দঁড়ি টেনে রথযাত্রা উদযাপন করেন।

এদিকে, উপজেলার যন্ত্রাইল, চন্দ্রখোলা, বর্দ্ধনপাড়া, বান্দুরা এলাকায় রথযাত্রা অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত পূণ্যার্থীদের আগমন ঘটে।

অপরদিকে, বিকালে ঢাকার দোহারের আওলিয়াবাদ নামহট্ট সংঘের উদ্যোগে ও জয়পাড়াবাসীর উদ্যোগে পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হয়। দুটো রথযাত্রায় ভক্ত-পূণ্যার্থীরা রশি টেনে জয়পাড়া জগৎবন্ধুর আঙিনায় রথ এসে শেষ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০