PRIYOBANGLANEWS24
৫ জুন ২০২৫, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়াক্ফ সম্পত্তির মাটিও বিক্রি করেছেন ফজলু!

ঢাকার নবাবগঞ্জে ওয়াক্ফ করা কয়েকশত জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে ফজলুর হক ফজল নামে এক মাটি খেকোর বিরুদ্ধে। উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিপ্রতাশুল্ল্যা মৌজার ওয়াক্ফকৃত প্রায় ৭১২ শতাংশ জমি দখল করে মাটি কেটে বিক্রি করেছেন।

স্থানীয়রা জানান, ওয়াকফকৃত জমির পাশে ফজলুর জমি। এসুযোগে নিজের জমির মাটি বিক্রির পাশাপাশি ওয়াক্ফকৃত জমির মাটিও কেটে বিক্রি করে দিয়েছেন তিনি। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাদের ম্যানেজ করে দেদাচ্ছে করেছে মাটি ব্যবসায়। আর ৫ আগস্টের পর পরিচয় দিচ্ছেন বিএনপি নেতা হিসেবে।

সরজমিনে গিয়ে জানা যায়, সম্প্রতি আবারো কৃষি জমি কাটা শুরু করেন ফজলু। তবে স্থানীয়দের বাঁধা মুখে কাজ বন্ধ হয়ে যায়৷ স্থানীয়দের অভিযোগ, ওয়াকফ জমির মাটি বিক্রি করে লাখ লাখ টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে ফজলু।

কাগজপত্রে দেখা যায়, বিপ্রতাশুল্লা মৌজার আরএস ৫০৭, ৫৮১, ৫৮৫, ৫৮৬, ৫৮৮, ৫৮৯, ৫৯০, ৫৯১, ৫৯৬, ৫৯৭, ৫৯৮, ৫৯৯, ৬০০, ৬০১ ও ৬০২ এর বেগম ফয়জুন্নেছা ওয়াকফ স্টেট এর সম্পত্তি। বেগম ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের পক্ষ থেকে সৈয়দ ওবায়েদ সাকীকে দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্ত ফজলু জমিটিকে নিজের বলে দাবি করে তা রেখেছেন রেখেছেন নিজের দখলে। ইতিমধ্যে সেখানে থেকে মাটি কেটে বিক্রি করেছেন, আবারও মাটি কাটার প্রস্ততি নিচ্ছেন।

প্রতিবেদকের হাতে আসা কয়েকটি স্ট্যাম্পে দেখা যায়, ফজলুর হক ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ ওবায়েদ সাকীর নিকট হতে ১৫/৭/২০১৭ তারিখে স্ট্যাম্পের মাধ্যমে বিপ্রতাশুল্লা মৌজার আরএস ৫৯৯, ৬০০, ৬০১ দাগে ১৮৫ শতাংশ, অন্য একটি স্ট্যাম্পের মাধ্যমে একই মৌজার আরএস ৫০৭, ৫৮১, ৫৯৬, ৫৯৭, ৫৯৮ ও ৬০২ দাগে ২৪৯ শতাংশ এবং আলাউদ্দিন খান একই ব্যক্তির কাছ থেকে আরএস ৫৮৮, ৫৮৫, ৫৯০, ৫৮৬, ৫৮৯ ও ৫৯১ দাগে মোট ২৭৮ শতাংশ সব মিলিয়ে ৭১২ শতাংশ জমি দেখাশুনার দায়িত্ব নিয়েছেন৷ কিন্ত সেখানে স্পষ্ট লেখা রয়েছে শুধু ব্যবহার করতে পারবে।

স্থানীয় কয়েকজন বলেন, ফয়জুন্নেছা ওয়াক্ফ স্টেটের জমি এভাবে হস্তান্তরের নিয়ম আছে কি না? আর কেউ ব্যবহারের জন্য নিলে অনুমতি ছাড়া মাটি কেটে বিক্রির বিধান আছে কি না দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

তারা আরো বলেন, ফজলু ১৭/১৮ বছর আওয়ামী লীগের আমলে দেদাচ্ছে মাটির ব্যবসা করেছে। কৃষি জমিকে পুকুরে পরিণত করেছে মাটি কেটে। এখন আবার নিজেকে বিএনপির কর্মী দাবি করে মাটি ব্যবসায় নেমে পড়েছে। তাছাড়া ওয়াকফ সম্পত্তি বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত

অভিযোগের বিষয়ে ফজলু বলেন বলেন, আমার জমিগুলোর মাঝে ওয়াকফ জমিগুলো রয়েছে। তবে সেগুলোর মালিক আমি। তিনি দাম্ভিকতার সুরে বলেন, আমার জমি আমি কাটতেই পারি। ১৮ বছর মাটির ব্যবসা করেছি। কিন্ত বিগত ২ বছর ধরে করি না। নিজের জমি কেটে জমির পাশেই একটা ঘর বানাতে চেয়েছিলাম কৃষি কাজে ব্যবহারের জন্য। তবে বাধা আসায় আপাতত বন্ধ রয়েছে। আমি বিএনপি করি, এখন আবার মাটি কাটা শুরু করলে সবাই ম্যানেজ করেই করবো। তবে নিজের কাগজপত্র দেখাতে গরিমসি করেন তিনি।

এব্যাপারে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের একাধিক কর্মকর্তার নম্বরে কল দিলেই তাদের পাওয়া যায়নি। তবে সহকারী ওয়াকফ প্রশাসক ফরিদ আহমেদের স্ত্রী জানান তিনি হজে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০