PRIYOBANGLANEWS24
৩ জুন ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের জমি বায়না করে বিপাকে বড় দুই ভাই

ঢাকার নবাবগঞ্জে আপন ছোট ভাইয়ের জমি বায়না করেছে বিপাকে পড়েছেন বড় দুই ভাই। টাকা নিয়েও ছোট ভাই মো. ফারুক জমি রেজিষ্ট্রি না করে উল্টো মামলা করে হয়রানি করছেন বড় ভাই নূর ইসলাম, মো. ফুরহাদ ও ভাতিজা আল আমিনসহ পরিবারের অন্যান্য সদস্যদের। এমন ঘটনা ঘটেছে উপজেলার গালিমপুর ইউনিয়নের বড়গ্রাম মধ্যপাড়া এলাকায়।

জানা যায়, ফারুক তার বসতবাড়ি বিক্রির সিদ্ধান্ত নিলে তা কিনতে আগ্রহ প্রকাশ করেন তারই আপন ভাই নুর ইসলাম, ফুরহাদ ও ভাতিজা আল আমিন। উভয়পক্ষ বসে ৯ শতাংশ জমির দাম নির্ধারণ করেন ১৪ লাখ ৪০ হাজার টাকা। স্ট্যাম্পে লিখিত বায়না হলে ভাইদের ও ভাতিজার কাছ থেক দুই ধাপে ৮ লাখ ৯০ হাজার টাকা নেন ফারুক। টাকা নেওয়ার পরই জমি রেজিষ্ট্রি করতে টালবাহানা শুরু করেন ফারুক। ভাতিজাকে মারধরের পাশাপাশি আদালতে মামলাও করেন তাদের বিরুদ্ধে।

নুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ২০২৩ সালের অক্টোবর মাসের ৩১ তারিখে জমি ক্রয়ের বায়নানামা একটি ষ্ট্যাম্প করা হয়। সেখানে প্রথমে ৬ লাখ টাকা পরিশোধের পর ৫ মাসের সময় চাওয়া হয়। পাঁচমাস পর রেজিস্ট্রি করতে গেলে আমার চাচা ফারুকের আইডি কার্ডে নামে ভুল থাকায় রেজিস্ট্রি আর হয়নি। ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য এক মাসের সময় নেয়। এরপর তাকে আরো ২ লাখ ৯০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্ত আজও আমাদের জমিটি রেজিস্ট্রি করে দেয়নি।

তিনি আরও বলেন, জমি যখনই রেজিস্ট্রি করার কথা বলি তখনই আমার চাচা ফারুক বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়। গত কয়েকদিন আগে বাড়ির সবকিছু নিয়ে চলে গেছে। যাওয়ার পর আমাদের বিরুদ্ধে লুটপাটের মিথ্যা অভিযোগ এনেছে। আমরা এখন টাকা চাইলে বা জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে তিনি কোন কিছুতেই রাজি নয়, বরং উল্টো আমাদের হয়রানি করছেন।

রফিকুল আরও বলেন, দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে তাই চাচা ফারুকের বিরুদ্ধে আদালতে আমরা প্রতারণার মামলা দায়ের করেছি। আশাকরি দ্রুতই ফলাফল পাবো।

ফারুকের সেজো ভাই রুহুল আমীন বলেন, আজ দিব কাল দিব এরকমভাবে আমার ছোট ভাই ফারুক বাড়ির সবাইকে ঘুরিয়েছে। জমি ক্রয়ের বায়নার সময় টাকা নেওয়ার পর আমার জমি রেজিস্ট্রি করে দেয়নি। এখন সে পালিয়ে বেড়াচ্ছে।

ফারুকের ভাতিজী উর্মি ও ছনিয়া বলেন, কয়েকদিন আগে আমার চাচাতো ভাই রফিকুলকে মারধর করেছে আমার চাচা ফারুক, তার স্ত্রী ও মেয়ে। ফারুক কাকা দা দিয়ে কোপ দিয়ে উল্টো তারা থানায় গিয়ে রফিকুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

স্থানীয় সমাজপতি আব্দুল কাদের, আব্দুল লতিফ ও কামরুজ্জামান বলেন, ফারুক সমাজের সবাইকে অপমান করেছে। জমি রেজিস্ট্রি করে দিবে বলে আমাদের একাধিকবার তারিখ সময় নিয়েছে কিন্ত আজও দেয়নি। বরং টাকা নিয়ে পালিয়ে আছে এবং উল্টো নুর ইসলাম ও তার ছেলেদেরকে হয়রানি করছেন।

এ বিষয়ে কথা বলতে ফারুকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিবার সংযোগ দিয়ে বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০