PRIYOBANGLANEWS24
১৬ এপ্রিল ২০২৫, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে লিজের জমিতে পাকা ভবন, চলছে নির্মাণ কাজ

স্থায়ী অবকাঠামো নির্মাণের নিয়ম না থাকলেও নবাবগঞ্জ উপজেলার কলাকোপার গোয়ালনগর এলাকায় লিজ নেওয়া জমিতে চলছে পাকা ভবন নির্মাণ কাজ। কয়েক মাস ধরে বহুতল ভবন নির্মাণের কাজ অব্যহত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তবে, ভবন নির্মাণকারী ব্যক্তি স্বীকার করেছেন লিজ নেওয়া সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করা বেআইনী। তিনি জানিয়েছেন, স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি মৌখিকভাবে উপজেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে। এবং সকলকে ম্যানেজ করেই কাজ করছেন বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কলাকোপা মৌজার, এসএ ১০নং দাগের ৯ শতাংশ জমি নিজের নামে লিজ নিয়েছে স্থানীয় শেখ বোরহান উদ্দিন। সম্প্রতি তিনি আইন অমান্য করে সে জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন।

সরেজমিন দেখা যায়, সরকার থেকে লিজ নেওয়া জমিতে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। এর মধ্যে শেষ হয়েছে ভবনের বেশিভাগ অংশের নির্মাণের কাজ। চোখের সামনে এভাবে দিনের পর দিন বহুতল ভবনের নির্মাণ কাজ অব্যাহত থাকলেও প্রশাসনের কোনো কর্মকর্তা এ ব্যাপারে এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করেননি।

বেআইনী ভাবে কেন এ কাজ করছেন জানতে চাইলে বোরহান উদ্দিন বলেন, আমি যে ভবন নির্মাণ করতাছি এটি উপজেলার ভূমি অফিসের সবাই জানেন। তাদের ম্যানেজ করেই কাজ করছি। কিভাবে ম্যানেজ করেছেন প্রশ্ন করতেই তিনি বলেন, বুঝেন না টাকা ছাড়া কি ম্যানেজ হয় কেউ।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ রহমান বলেন, সরকার থেকে লিজ নেওয়া জমিতে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০