PRIYOBANGLANEWS24
১৬ এপ্রিল ২০২৫, ২:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: নয়েল মোল্লা (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার বড় রামনাথপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত নয়েল মোল্লা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বড় রামনাথপুর গ্রামের মোস্তফা মোল্লার ছেলে ও জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ওয়েল্ডিং বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় ও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নয়েল তার বোন জামাতার মোটরসাইকেল নিয়ে তার বাবা মোস্তফাকে আনতে রামনাথপুর বাজারে যান। তবে মোস্তফা তার ছেলে নয়েলের মোটরসাইকেলে উঠতে অনিহা প্রকাশ করে তাকে চলে যেতে বলেন। এসময় নয়েল মোটরসাইকেলটি চালিয়ে নিজ বাড়িতে আসার সময় বড় রামনাথপুর পাকা বাইতুর রহমান জামে মসজিদের সামনে নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ির সীমানা প্রাচীরের সাথে ধাক্কা লেগে ছিটকে পরে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা প্রেরন করেন। তবে ঢাকা নেওয়ার পথেই মারা যায় নয়েল।

এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোনামনি দত্ত বলেন, আহত শিক্ষার্থীর অবস্থা খুবই মারাত্বক ছিল, এজন্য আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরণ করি।

দোহার উপজেলা ওসি রেজাউল করিম জানান,বিষয়টি জানামাত্র আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০