PRIYOBANGLANEWS24
১২ এপ্রিল ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার নবাবগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-৩ ফাইনাল খেলা সম্পন্ন: দক্ষিণ জয়পাড়া এস বয়েজ চ্যাম্পিয়ন

ঢাকার দোহার উপজেলার আউলিয়াবাদ চির সবুজ সংঘের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দোহার নবাবগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-৩ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার বিকালে ফাইনালে সাফওয়ান চরকুশাই ফ্রেন্ডস ক্লাবকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ জয়পাড়া এস বয়েজ।

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েন সাফওয়ান চরকুশাই ফ্রেন্ডস ক্লাব। দক্ষিণ জয়পাড়া এস বয়েজের অলরাউন্ডার সান প্রথম ওভারে উইকেট তুলে নেন। এরপর সান একে একে আরো দুইটি উইকেট তুলে নিলে ৪ ওভারে ৩১ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফ্রুটে চলে যায় সাফওয়ান চরকুশাই ফ্রেন্ডস ক্লাব। তবে শেষ দিকের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং এ র্নিধারিত ১০ ওভার শেষে ৯৪ রান সংগ্রহ করেন সাফওয়ান চরকুশাই ফ্রেন্ডস ক্লাব। ৯৫ রানের টার্গেটে খেলতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দক্ষিণ জয়পাড়া এস বয়েজের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আদায় করে নেন ৫৭ রান। ৫৭ রানের প্রথম উইকেটের পর ৫৮ রানে দুর্দান্ত এক ক্যাচে দারুন খেলতে থাকা আসাদ আউট হয়ে গেলে কিছু স্বপ্ন দেখতে শুরু করে সাফওয়ান চরকুশাই ফ্রেন্ডস ক্লাব। তবে দক্ষিণ জয়পাড়া এস বয়েজের খেলোয়ারদের দায়িত্বশীল ব্যাটিং এ সহজে জয় পাড়া তারা। ফাইনাল খেলায় ২ ওভারে ১১ রান নিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন দক্ষিণ জয়পাড়া এস বয়েজের সান।

এরআগে নানা আয়োজনের মধ্য দিয়ে জাকজমক এ টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন অতিথিরা। ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে পালন করা হয় ১ মিনিট নিরবতা।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ। গেস্ট অব অনার ছিলেন নিউ এরা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম এ খান সোহেল ও ব্যবসায়ী শামীমুল হক শিমু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রিটন খান ।

এসময় আয়োজন করায় আউলিয়াবাদ চির সবুজ সংঘকে ধন্যবাদ জানান অতিথিরা।

চির সবুজ সংঘের সভাপতি হাজী দেওয়ান আব্দুল ওয়াসেকের সভাপতিত্বে ও দোহার নবাবগঞ্জ প্রিমিয়ার লীগের চেয়ারম্যান জাহিদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পান্নু, হুমায়ুন পার্কের সিইও ইয়াসিন হুমায়ুন খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পল্লব, ব্যবসায়ী আজাদ মোল্লা, কাজী ইমরান হোসেন অনু, জয়নাল আবেদিন, আবজাল হোসেন সোরহাব ও উত্তম রাজ।

চির সবুজ সংঘের সাধারণ সম্পাদক ডি.এম সুরুজ ইসলামের সঞ্চালনায় ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিশির মাহমুদের উপস্থাপনায় শুভেচ্চান্তে ছিলেন ক্লাবের সহ সভাপতি জুবায়ের হোসেন রুবেল ও ক্রীড়া সম্পাদিক আরিফুল ইসলাম।

শেষে ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০