PRIYOBANGLANEWS24
৯ এপ্রিল ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিএনপি’র কর্মীকে কোপানোর অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

ঢাকার নবাবগঞ্জে আয়নাল হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলমের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লি এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত আয়নাল হোসেন।

আহত বিএনপির কর্মী আয়নাল হোসেন একই ইউনিয়নের পূর্ব শয়তানকাঠির কফিল উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে বিলপল্লি বাজারে চা খাচ্ছিলেন আয়নাল। হঠাৎ যুবলীগ নেতা নূর আলম তার ছেলে ওয়াদি ও কয়েকজন সহযোগী ফয়সাল, সাদ্দাম, মোজাফফর এবং কালাম সহ আরো ৪-৫ জন নিয়ে এসে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। আয়নাল এর প্রতিবাদ করলে নুর আলমের নির্দেশে তার সহযোগীরা লাঠিসোঠা ও চাপাতি নিয়ে তার উপর হামলা করেন। স্থানীয়রা চাপাতির কোপে গুরুত্বর আহত আয়নালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা করেছে বলে জানান আয়নাল।

এব্যাপারে অভিযুক্ত নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম বলেন, আমি আজ এলাকাই ছিলাম না তাকে (আয়নাল) আবার মারবো কি ভাবে? আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা শুরু করেছেন।

নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০