PRIYOBANGLANEWS24
৫ এপ্রিল ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পলিথিনে মোড়ানো তিনটি কার্টনে মাথাবিহীন খন্ডিত লাশ, আরেকটিতে মাথা উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত লাশ ও আরেকটি কার্টন থেকে মাথাসহ কিছু খন্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মালঞ্চ এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে শুক্রবার মাথাবিহীন লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়েছে।

অপরদিকে শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে মাথাসহ কিছু খণ্ডাংশ উদ্ধার করে পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ। পৃথক স্থানে পাওয়া মরদেহের খন্ডাংশগুলো একই ব্যক্তির বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, কেরানীগঞ্জের ওই স্থানে স্থানীয়রা দুপুরের দিকে একটি কুকুরকে একটি কার্টন নিয়ে টানাটানি করতে দেখে সন্দেহ হলে তারা ওই কার্টুনের কাছে গিয়ে ভিতরে মানবদেহের বিভিন্ন খন্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি কার্টুনের ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মাথা বিহীন মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করে নিয়ে যায়।

ওসি মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। গায়ের রং শ্যাম বর্ণের। এই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে এনে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এছাড়াও আমরা জানতে পেরেছি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পরিত্যক্ত একটি কার্টন থেকে এক ব্যক্তির (পুরুষের) মরদেহের মাথা ও কিছু খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জে উদ্ধার হওয়া খণ্ডাংশগুলো একই ব্যক্তির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তদন্ত চলছে ও কেরানীগঞ্জে উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০