PRIYOBANGLANEWS24
১৬ মার্চ ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জামায়াতের ইফতার ও আলোচনা সভা

ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়নশ্রী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে । রোববার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে এক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে চাই। সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পূর্বে এদেশে উন্মুক্তভাবে ইসলামের আলোচনা করা যেত না। ইসলাম বিদ্বেষীরা স্বৈরাচাররা মাথায় টুপি দেখলেই জঙ্গি বলে নির্যাতন করতেন৷ আমার মা বোনেরা একত্রিত হয়ে ইসলামের আলোচনা করলে তাদের উপরও নির্যাতন চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা। আল্লাহর অশেষ রহমতে আজ আমরা প্রকাশ্যে উন্মুক্ত পরিবেশে আল্লাহ কথা বলতে পারছি৷ তাই আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা পালনের চেস্টা করবো এবং আমরা কোরআনের আলোয় জীবনযাপন করিব ইনশাআল্লাহ।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুবিনুর রহমান, নবাবগঞ্জ উপজেলা(পূর্ব) জামায়াতের আমীর মাওলানা এডভোকেট ইব্রাহিম খলিল, এসিস্ট্যান্ট সেক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার আমীর মাওলানা হারুনূর রশিদ, সেক্রেটারি মোস্তাক আহমেদ, জামায়াত নেতা মাজেদুর রহমান খান, আবুল কালাম আজাদ খান, আলমগীর কবির দিপু, মামুনুর রহমান, এসএম ইব্রাহিম, আলমগীর হোসেন, শরিফ মিয়া, প্রফেসর আমির হোসেন মোল্লা, নয়নশ্রী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুফতি মো. আরিফ বিল্লাহ, সেক্রেটারি মো. আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ।

এর আগে উপজেলার বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০