PRIYOBANGLANEWS24
৯ মার্চ ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক অন্তঃসত্ত্বা নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম জানান, দক্ষিণ কেরানীগঞ্জের পাঁনগাও ঋষিপাড়া নয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে শনিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে।

রোববার বেলা ১১ টার দিকে ভুক্তভোগী ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, অটোরিকশা চালক জিৎ সরকার দীপ (১৯) ও মো. আশরাফুল ইসলাম সিয়াম (২০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ভুক্তভোগী ওই নারীর বরাত দিয়ে ওসি মাজহারুল জানান, চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা ওই নারী জানিয়েছেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় চার মাস আগে তাকে ছেড়ে যান স্বামী। গতকাল কাজের সন্ধানে চাঁদপুর থেকে লঞ্চে করে সন্ধ্যার আগে সদরঘাটে এসে নামেন। সেখান থেকে দক্ষিণ কেরানীগঞ্জে আসলে রাত আনুমানিক ১০ টার দিকে গ্রেপ্তার ওই দুই অটোরিকশা চালকসহ আরও একজন আশ্রয় ও খাবারের ব্যবস্থা করে দেবার কথা বলে ওই নারীকে ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ওই দুই আসামিকে ধরে পুলিশে সোর্পদ করে। এসময় অপর আরেক আসামি পালিয়ে যায়। 

এ ঘটনায় মামলা হয়েছে ও ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আসামীকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০