PRIYOBANGLANEWS24
৮ মার্চ ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে চাঁদাবাজির সময় তিন যুবক আটক

ঢাকার দোহার উপজেলার পদ্মানদীতে নৌযান থেকে চাঁদা উঠাতে গিয়ে নৌ-পুলিশের হাতে আটক হয়েছেন তিন যুবক। এসময় তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের ৬০টি রশিদ ও চাঁদা উঠানোর কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সারে এগারোটায় কুতুবপুর নৌ পুলিশ নারিশা এলাকার পদ্মানদীতে টহল দিচিছলেন। পদ্মানদীর মৈনটঘাট পয়েন্টে বালুবাহি বাল্বহেড থেকে কয়েক যুবক চাঁদা তুলছেন এমন সংবাদ পেয়ে সেখানে অভিযানে চালিয়ে ঘটনাস্থল থেকে শেখ মিরাজ , রমিজ উদ্দিন ও মো. আকাশ নামে তিন যুবককে আটক করেছে পুুলিশ। পরে তাদের দোহার থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা জানান, দোহারের বাংলাবাজারের পিয়াস নামে এক ফার্মেসী ব্যবসায়ি তাদেরকে চাঁদা তুলতে বলেছেন। পিয়াস তাদের জানিয়েছিলেন ৭ লাখ টাকা দিয়ে তিনি ডাক এনেছেন। তারা তিনজনকে ৭শ টাকা রুজে কাজ করতে নিয়েছিলেন। পিয়াস তাদের আরো আশ্বস্ত করেছিলেন , প্রশাসন ও পুলিশ ম্যানেজ করা আছে কোন সমস্যা হবে না।

গ্রেপ্তারকৃত শেখ মিরাজ উপজেলার দেওভোগ এলাকার শেখ তোতা মিয়ার ছেলে, রমিজ উদ্দিন একই এলাকার করম আলীর ছেলে ও আকাশ পশ্চিম শিলাকোঠা এলাকার ইউনুস বেপারীর ছেলে।

এ ঘটনায় দোহার কুতুবপুর নৌপুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃত তিন যুবকের নামে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০