PRIYOBANGLANEWS24
৩ মার্চ ২০২৫, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি’র দক্ষিণাঞ্চলের সংগঠক হলেন দোহারের রাসেল আহমেদ

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাইয়ের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির দক্ষিনঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকার দোহারের মো: রাসেল আহমেদ। যিনি এর আগে জাতীয় নাগরিক কমিটির লজিস্টিকস সম্পাদক, কর্মসূচী ও বাস্তবায়ন উপকমিটির সদস্য, যুব উন্নয়ন সেল এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মো:রাসেল আহমেদ রাজনৈতিক কর্মী হিসাবে বরাবরই ছাত্রদের দাবি দাওয়া, অধিকার আদায়ে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ছিলেন। তিনি কোটা সংস্কার আন্দোলন, সীমান্ত হত্যার বিচারের আন্দোলন, মোদীবিরোধী আন্দোলন, আবরার ফাহাদের শাহাদাতের পর আগ্রাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্র উদ্ধার আন্দোলন ২৮ অক্টোবর ২০২২ সহ ফ্যাসিবাদী আমলে প্রত্যেকটি গণ প্রতিরোধ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজপথে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন। তিনি আবরার ফাহাদ স্মরণ সভা ও ছাত্রঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দ্বারা বারবার হামলা শিকার ও আহত হন।

তিনি গত ১৬ জুলাই ২০২৪ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে পরবর্তীতে তিনি দোহার নবাবগন্জের বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন এর অগ্রনী ভূমিকা পালন করেন। যেখানে সারাদেশের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্দীপনা ও সাহসের সঞ্চার করে। এর আগে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গণঅধিকার পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব প্রাপ্তির পর তিনি বলেন, আমরা পরিবারতন্ত্রের বাহিরে সাম্য, মানবিক, মর্যাদার বাংলাদেশের বিনির্মানে রাজনৈতিক ব্যক্তিদের শুধু কথার প্রতারণা বাদ দিয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি করে পরদেশীয় আগ্রাসন মুক্ত দীর্ঘ দিনের স্বপ্নের বাংলাদেশ গঠন করতে চাই। বাংলাদেশপন্থী অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ধারার রাজনীতি গণমানুষের মাঝে ছড়িয়ে দিতে এনসিপি দল নিয়ে “আমরা শিকড়ে ফিরে যেতে চাই, জাতীয় নাগরিক পার্টিকে গ্রামে গ্রাম, ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যেতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০