PRIYOBANGLANEWS24
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে হত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে মো. মফজেল (৩৫) নামে এক ব্যবসায়ীকে টেটা, শাবল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

শনিবার রাত ৯টার দিকে নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা সীমান্তবর্তী মধুরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মফজেল উপজেলার কৈলাইল ইউনিয়নে দড়িকান্দা গ্রামের মো. সোবান শেখের ছেলে। তিনি কাঠের ব্যবসা করতেন।

এঘটনায় নিহতের পরিবার কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহতের স্বজনদের অভিযোগে জানা যায়, ঐ এলাকার জাহাঙ্গীর আলমের ক্রয় করা জমির চৌহদ্দি নিয়ে স্থানীয় ক্ষমতাশালী খালাসী পরিবারের সাথে বিরোধ চলছিল। মিমাংসা করতে গত বছর ৪ আগষ্ট গ্রামে সালিশ বসে। সালিশে খালাসী পরিবার জাহাঙ্গীর আলমের পক্ষের লোকদের মারধর করে। মফজেল জাহাঙ্গীর আলমের পক্ষে ছিল। এঘটনায় দু’পক্ষই মামলায় জড়ান। ঐ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হয়ে নিহত মফজেল ফেরারী জীবন যাপন করছিলেন।

নিহতের আত্মীয় কালাম মোল্লা জানান, শনিবার মফজেল উপজেলার সীমান্তবর্তী মধুরচর এলাকার চঞ্চলের বাড়িতে ছিলেন। চঞ্চল রাত ৯টার দিকে আমাকে ফোনে জানায় ‘খালাসীরা মফজেলকে ধাওয়া করে বাঁশ বাগানের দিকে নিয়ে গেছে, সারা শব্দ পাচ্ছি না’। রাত সাড়ে ৯টার দিকে সেখানে খোঁজ করে মানিক সরকারের বাড়ির পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। সেখানেই মফজেল মারা যায়। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা সোবান শেখ জানান, এলাকার প্রভাবশালী খালাসীরা আমার ছেলেকে হত্যা করেছে। আমার সন্তান হত্যার বিচার চাই।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার সোহরাব আল হাসান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

স্থানীয় অনুদানে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

নবাবগঞ্জে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৪

শিলাকোঠায় শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

নবাবগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের চরম সংকট, বিপাকে সাধারণ মানুষ

নবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

নবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নজরুল ইসলামের শোক

১৫ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে যাচ্ছে আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা

১০

নবাবগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এয়ারপোর্ট টু তিনশ ফিট সংবর্ধনা স্থল

১২

দোহারে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৩

নবাবগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

১৪

নবাবগঞ্জ ও দোহারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিন

১৫

একই মঞ্চে আশফাক- মেহনাজ, উৎফুল্ল নেতাকর্মীরা

১৬

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন গ্রেপ্তার

১৭

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ওসমান হাদি’র প্রাণ হারানোর ঘটনায় ডিআরই ‘র শোক

১৮

নবাবগঞ্জে মাসুদ রানা মজনু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

১৯

বিজয় দিবস উপলক্ষে দোহার নবাবগঞ্জ ফ্রেন্ডস টুগেদার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০