PRIYOBANGLANEWS24
১১ ফেব্রুয়ারী ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে মেলার নামে অশ্লীলতা বন্ধের দাবিতে স্বারকলিপি প্রদান

ঢাকার দোহার উপজেলার নুরুল্লাপুর মেলায় ভ্যারাইটি-শো ও পুতুল নাচের নামে অশ্লীলতা বন্ধের দাবিতে দোহারের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার ( ৯ ফেব্রুয়ারী) দুপুরে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শিলাকোঠা মাদরাসার মুহতামিম ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম, মেঘুলা মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুল্লাহ, জয়পাড়া বাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার এর ছাত্র প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোসলেম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ-সভাপতি হাফেজ মোঃ রুহুল আমীন দেওয়ান, খেলাফত যুব মজলিস দোহার থানা শাখার সেক্রেটারি আলী আহমাদ মাদবর, রুকাইয়া (রা.) মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতী মুজাহিদুল ইসলাম, মাদরাসাতুর রহমানের পরিচালক মাওলানা মুহাইমিনুল ইসলাম ফাহাদসহ আরও অনেকে।

স্মারকলিপিতে ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা উল্লেখ করেন, নুরুল্লাপুর মেলায় ভ্যারাইটি-শো এবং পুতুল নাচের নামে অশ্লীল ও অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এসব কার্যক্রম তরুণ সমাজকে বিপথগামী করছে বলে তারা দাবি করেন।

তারা প্রশাসনের কাছে দ্রুত এসব অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান এবং ভবিষ্যতে এমন অনৈতিক কার্যক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। স্মারকলিপি গ্রহণ করে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয় l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০