PRIYOBANGLANEWS24
৭ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাকিবের পরিবারকে সেলাই মেশিন দিলেন প্রশাসন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঢাকার নবাবগঞ্জের মো. রাকিবের পরিবারকে সেলাই মেশিন দিয়েছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাকিবের মা সুইটি আক্তারের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহত সবার পাশে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন রয়েছে। ইতোমধ্যে আমরা ২৬ নভেম্বর তাদের স্মরণে সভা করেছি, তখনো স্বল্প পরিসরে রাকিবের মাকে আর্থিক সহায়তা করা হয়েছিল। আজ তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে। পাশাপাশি যারা আহত আছেন তাদেরও খোজখবর রাখছি। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকবে।

সহযোগিতা পেয়ে রাকিবের মা সুইটি আক্তার বলেন, প্রায় ২০ বছর আগে স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। সন্তানদের আঁকড়ে ধরেই জীবন চলছিল তার। রাকিবের উপার্জনেই সংসার চলত তার। ছেলের অনুরোধেই কয়েক বছর আগে চাকরি ছেড়ে দেন তিনি। ছেলেকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। উপজেলা প্রশাসন তার পাশে দাড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

জানা যায়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা গ্রামে মো. রাকিব পরিবার নিয়ে গাজিপুর থাকতেন। সে সাভার নর্দা বাসস্ট্যান্ড এলাকায় একটি গ্রিল কারখানায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ১৯ জুলাই বিকালে কাজ শেষে সহকর্মীদের সঙ্গে ভাড়া বাসা সখীপুরে ফেরার সময় মিছিল থেকে ছোড়া গুলিতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন রাকিব। সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। সেখানে তার লাশ ফেলে রাখা হয়। পরের দিন ২০ জুলাই সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানায় সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত করে। এর দুই দিন পর ২২ জুলাই পরিবারের কাছে লাশ স্থানান্তর করা হয়। এ সময় পুলিশ তার পরিবারকে লাশ নিয়ে দ্রুত সরে যেতে বলে। ৩০ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য বলা হয়। নিরুপায় হয়ে লাশ আর নবাবগঞ্জ আনতে পারেনি রাকিবের পরিবার। পরে গাজীপুরের সখীপুরেই তাড়াহুড়া করে লাশ দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০