PRIYOBANGLANEWS24
৪ ফেব্রুয়ারী ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গরুর রশি ছেড়া প্রতিযোগিতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শ্রী পঞ্চমী উপলক্ষে গরুর রশি ছেড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিলপল্লী সবুজ সংঘের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটা থেকেই নানা বয়সী মানুষ দলে দলে গরু দৌড় দেখতে আসা শুরু করেন। বিকেলে মাঠের চারপাশ পরিপূর্ণ ভরে যায়। অনুষ্ঠান ঘিরে চারিপাশ ঘিরে বসে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্য মেলা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরই মেলা উপলক্ষে অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকে আশপাশের উপজেলা থেকে বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। অতিথিরা কয়েক সপ্তাহ পর্যন্ত অবস্থান করেন। তাদের আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলিরও আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দা নাফিস জানান, এলাকার মানুষ গুলো প্রতিবছরই এ দিনের অপেক্ষায় প্রহর গুণে। গরুর রশি ছেঁড়া প্রথা এ অঞ্চলের মানুষের মধ্যে আনন্দ বয়ে আনে। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরু রশি ছেঁড়া প্রথা ইতিহাসের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম।

বিলপল্লী সবুজ সংঘের সভাপতি এ্যাডভোকেট শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম, বিএনপি নেতা মহসিন আহমেদ তুষার, মোহাম্মদ আলমাস আলী, শাহজাহান মোল্লা, দুর্জয় মাহমুদ সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১০

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১১

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১২

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৩

কবরস্থানে বসে মাদকের জলসা!

১৪

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

১৫

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১৬

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১৭

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১৮

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৯

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

২০