PRIYOBANGLANEWS24
৩১ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ঘরে আগুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাহ্রা ইউনিয়নের পশ্চিমবাহ্রা এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাবিবুর রহমান (৫৭) নামে এক কৃষকের টিনকাঠের ছাপরা ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে ছাপরা ঘরসহ ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ২২ জানুয়ারী বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। হাবিবুর রহমান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ কৃষক হাবিবুরের দাবি আগুনে ঘরের ভিতরে থাকা কীটনাশক ওষুধের মেশিনসহ কাথা বালিশ কম্বল পুড়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় শেহের আলীর ছেলে হারুন ও মাইনদ্দিনের ছেলে হুমায়ুন, সুজন ও মুন্না এবং খাজার ছেলে মাইনদ্দিন জায়গা জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আমার সাথে বিরোধ করে আসতেছে। এমনকি তারা আমাকে মারধর করার চেষ্টা করে ও প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়ভাবে সালিশ বৈঠক করেও কোন প্রতিকার পাইনি।

হাবিব আরো বলেন, আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে আমার জমির পাশে উঠানো টিনকাঠের ছাপরা ঘরে আগুন দেয়। আগুনে ঘরের ভিতরে থাকা কাথা, বালিশ, কম্বল কীটনাশক ওষুধের মেশিনসহ ও ছাপরা ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। হাবিবুরের দাবী যেহেতু অভিযোগকারীদের সাথে আমার পূর্বশত্রুতা রয়েছে এ আগুনের ঘটনা তারাই ঘটিয়েছে।

নবাবগঞ্জ থানা পুলিশ উপ-পরিদর্শক ও বাহ্রা ইউনিয়ন বিট অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়েছিলাম। বিষয়টি তদন্তধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০