PRIYOBANGLANEWS24
২৮ জানুয়ারী ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্ট ইউফ্রেজীস গার্লস হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমূখর পরিবেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের ঐতিহ্যবাহী সেন্ট ইউফ্রেজীস গার্লস হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠান সংলগ্ন জপমালা গির্জার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী নৃত্য ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠানকে আরো প্রাণবন্তর করে তুলে। এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষক ও শিক্ষকারাও নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে উচ্ছাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সিস্টার মার্গেট গমেজ, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবর রহমান, ফাদার তুষার, প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, সরোজ গমেজ, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, টমাস মলয় গমেজ, উপাধ্যক্ষ পুস্প তেরেজা গমেজ সহ আরো অনেকে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০