PRIYOBANGLANEWS24
২৫ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ‘ইনক’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী নবাবগঞ্জবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন “নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ” (ইনক) এর পক্ষ থেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এবছর ১৪টি ইউনিয়নের সাড়ে তিন হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার চূড়াইন ইউনিয়ন থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এছাড়াও কলাকোপা, আগলা, গালিমপুর, বক্সনগর, বাহ্রা, কৈলাইল, শোল্লা, যন্ত্রাইল, নয়নশ্রী, বান্দুরা, বারুয়াখালী, শিকারিপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নে এসব শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

জানা যায়, ২০০৭ সালে নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ (ইনক) মো. উজ্জল বিপুলকে সভাপতি, আসাদ জামানকে সাধারণ সম্পাদক এবং মনসুর আলমকে প্রধান উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়। এবছর সংগঠনটি তাদের তহবিল থেকে নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ১২ লাখ টাকার শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে উন্নত মানের ২৫০টি করে কম্বল বিতরণ করেন সংগঠনেরে নেতারা।

সংগঠনের সাধারণ সম্পাদক আসাদ জামান বলেন, ২০০৭ সালে দেশী ও প্রবাসীরা মিলে আমার এই “নবাবগঞ্জ এসোসিয়েমন” তৈরি করি এরপর থেকেই আমরা মানুষের বিভিন্ন বিপদ-আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় এবারের হাড় কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষকে একটু উঞ্চতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের এই সংগঠনটির পক্ষ থেকে। শুধু শীতের সময় শীতবস্ত্রই নয়, আমাদের সংগঠন “নবাবগঞ্জ এসোসিয়েশন” রমজান মাসেও নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের প্রত্যেকটি এতিমখানা ও মাদরাসায় প্রায় ১৪ লাখ টাকা দান করেছি ইফতার বাবদ। এছাড়াও বাংলাদেশে কয়েকমাস আগে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় বন্যা দুর্গতদের সাহায্যের জন্য প্রায় ১৬ লাখ টাকার তহবিল প্রধান উপদেষ্টার রিলিফ ফান্ডে জমা দিয়েছি। এর বাইরেও নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ (ইনক) নিরবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছে নবাবগঞ্জের গরীব দুঃখী অসহায় মানুষদের। আগামীতেও আমাদের এই মানবিক কার্যক্রম চলমান থাকবেন বলেও জানান এই সংগঠক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০