PRIYOBANGLANEWS24
২৩ জানুয়ারী ২০২৫, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে অভিযানে পাঁচ ইটভাটা বন্ধ, ৫৪ লাখ টাকা জরিমানা

ঢাকার নবাবগঞ্জে অভিযানে চালিয়ে অবৈধভাবে চলা ৫টি ইটভাটা বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি ইটভাটাগুলোকে ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর উপজেলার কলাকোপা ইউনিয়নের সাপখালি এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বায়ুদুষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাপখালীর বিবিসি ব্রিকসকে (জিগজ্যাগ) ২০ লাখ, এনবিআই ব্রিকসকে (জিগজ্যাগ) ২০ লাখ, গোল্ড ব্রিকসকে (জিগজ্যাগ) ৫ লাখ, জনতা ব্রিকসকে (জিগজ্যাগ)৫ লাখ এবং জয়পাড়া ব্রিকসকে (জিগজ্যাগ)৪ লাখ টাকা জরিমানা করা হয়৷ পাশাপাশি ঐ ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান। এসময় ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এসএম মনজুর-উল-আলম উপস্থিত ছিলেন।

অভিযানে সহযোগিতা করেন পুলিশ, র‌্যাব-১১, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল-ইসলাম বলেন, বায়ুদুষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০