PRIYOBANGLANEWS24
১৫ জানুয়ারী ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ছাত্র অপহরণের পর ৫ অপহরণকারী আটক

ঢাকার নবাবগঞ্জের বান্দুরা এলাকা থেকে প্রতিক সরকার নামে ১৩ বছরের এক ছাত্রকে মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনায় ৫ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন গাড়ি চালক। প্রতিক সরকার বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে উপজেলার নয়নশ্রী ইউনিয়ন বাংলাবাজার ঘোষপাড়া এলাকার সঞ্জয় কুমার সরকারের ছেলে।

আটককৃতরা হলেন, শরীয়তপুর নড়িয়া থানার বাসিন্দা পারভেজ আহমেদ(৪০), যাত্রাবাড়ি এলাকার মোক্তার হোসেন আকাশ (৩৯), মুন্সিগঞ্জের লৌহজং এলাকার আতিক হাওলাদার আরিফ (৪৪) , ঢাকার জুরাইন এলাকার জুম্মন খান (৪১) ও গাড়ি চালক চাঁদপুরের বরইনাও এলাকার বাসিন্দা মিজান (৫৩)।

অপহৃত প্রতিক সরকার জানায়, বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে একব্যক্তি তার বাবার বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে গাড়িতে তোলার চেস্টা করেন। এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে গাড়িটি দ্রুত গতিতে দোহার হয়ে শ্রীনগরের দিকে রওনা দেয়। পরে পুলিশ খবর পেয়ে ফুলতলা ফাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এসময় গাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে গাড়ির ভেতরে থাকা ড্রাইভারসহ মোট ৫ জনকে আটক করে পুলিশ। এমন ঘটনায় ফাড়ির সামনে জড়ো হয়ে আসামিদের বিচারের দাবি জানান ছাত্রসহ স্থানীয় জনতা। এঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিশুটির বাবা সঞ্জয় কুমার সরকার। তবে কি কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিলো তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি বলেন,পুলিশ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০