PRIYOBANGLANEWS24
১৪ জানুয়ারী ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো ১১শ’ মুরগীর বাচ্চা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি পোল্ট্রি ফার্মে আগুন দিয়ে ১১শ’ মুরগীর বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গালিমপুর মিয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এতে ফার্মের মুরগীর বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ফার্ম মালিক। আগুন নেভাতে গিয়ে ফার্ম মালিকের ছেলে সাজ্জাদ হোসেন দিপু আগুনে দগ্ধ হয়েছেন।

ফার্ম মালিক মো. শাহজাহান মাদবর জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফার্মে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশী গিয়াস উদ্দিন ও তার স্ত্রী। তারাই আমাদের ডেকে তুলেন। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এলাকাবাসীসহ পাশের পুকুরে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ফার্মে থাকা ১১শ মুরগীর বাচ্চা আগুনে পুড়ে মারা যায়।

তিনি আরও জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা ফার্মে আগুনে দিয়েছে। এতে ফার্মের মুরগীর বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।

আহত সাজ্জাদ হোসেন দিপু জানান, গত এক বছর যাবত বাড়ির পাশে পুকুর পাড়ে মুরগী লালন পালন করে বিক্রি করে আসছি। গত ১৩ জানুয়ারি ফার্মে ১১শ ব্রায়লার জাতের কাজী কোম্পানির মুরগীর বাচ্চা পালন করছিলেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রতিবেশী গিয়াস উদ্দিন ও তার স্ত্রী ডেকে তুলেন। আগুন লেলিহান শিখা থেকে মুরগীর বাচ্চা বাঁচাতে গিয়ে হাতে কয়েকটা অংশে দগ্ধ হয়।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহমান বলেন, সরেজমিন পরিদর্শন করেছি। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০