PRIYOBANGLANEWS24
১৪ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

লাঠি খেলা, ঘোড়দৌড়, গরু দৌড় বা গরুর রশি ছেঁড়া আবহমান বাংলার ঐতিহ্যবাহী কিছু খেলার নাম। গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা গ্রামবাংলার একেক অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। কোথাও গরু দৌড়, গরুর রশি ছেঁড়া, আড়ং নামেও এ প্রতিযোগিতা বাঙালির ইতিহাসকে মনে করিয়ে দেয়। পৌষসংক্রান্তি উপলক্ষে গ্রামবাংলার বিভিন্ন মেলায় এ খেলা দেখা যায়। এ খেলা এখন তেমন চোখে পড়ে না। হারিয়ে যাওয়া এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা কালি মন্দিরের মাঠে। একই দিনে বিলপল্লী মাঠেও এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তের পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো, গ্রাম্য মেলা, গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অন্যতম।

চন্দ্রখোলা গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী গরু দৌড় ও ৪ দিনব্যাপী গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে চন্দ্রখোলা ও বিলপল্লী মাঠে এ প্রতিযোগিতা দেখতে প্রায় ৫০ হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়। নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেড়া প্রতিযোগিতা দেখতে আসে। মুহুর্তের মধ্যে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্যমেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।

স্থানীয় বাসিন্দা কমল মন্ডল জানান, প্রায় ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর এ উৎসব পালন করা হয়।

সুকদেব মন্ডল বলেন, মেলা উপলক্ষে কয়েকদিন আগে থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।

বাংলাদেশ টেলিভিশন গীতা পাঠক হরিদাস মজুমদার বলেন, এ মেলা হল মানুষের মিলন মেলা। এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসব। অনেক দুর দুরান্ত থেকে মানুষ এসে এই প্রতিযোগিতা সমবেত হয় ও উল্লাস করে। নগরায়নের ফলে গ্রাম বাংলার ঐতিহ্য খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য পৌষ মাসের শেষের দিনে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০