PRIYOBANGLANEWS24
২৪ ডিসেম্বর ২০২৪, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত সিআইপি মোহাম্মদ মোস্তফা

সিআইপি নির্বাচিত হওয়ায় নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন মোহাম্মদ মোস্তফা। মঙ্গলবার সকালে তিনি ঢাকার নবাবগঞ্জে এলে তাকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা এলাকায় আসবেন এমন সংবাদে সকাল থেকেই অপেক্ষার প্রহর গুনতে থাকেন এলাকাবাসী। সকাল সাড়ে ১১টায় মোহাম্মদ মোস্তফা নবাবগঞ্জের টিকরপুর এলে তাকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মোটরসাইকেল মহড়া নিয়ে নিজ এলাকা চূড়াইনের মোসলেমহাটিতে যান এ ব্যবসায়ী। এসময় তাকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

সিআইপি প্রাপ্ত মোহাম্মদ মোস্তফা বলেন, আমি সত্যি আনন্দিত এলাকাবাসীর এমন সম্মাননা পেয়ে। সব সময় মানবসেবায় কাজ করতে চাই৷ আমি সব সময় চেষ্টা করেছি সঠিক উপায়ে দেশে টাকা পাঠাতে। তাই আজ আমি এ সম্মান পেয়েছি। এতে আমি ও আমার পরিবার মহা খুঁশি। আমি চাই আমার দেখাদেখি দেশের প্রতিটা মানুষ  বৈধ উপায়ে দেশে টাকা পাঠাক। এসময় তাকে সিআইপি নির্বাচিত করায় সরকারকে ধন্যবাদ জানান।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ এ এবছর সিআইপি (খ ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জের উপজেলার চূড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের কৃতি সন্তান দিল মোহাম্মদ মোস্তফা।

জানা যায়, দিল মোহাম্মদ মোস্তফা দীর্ঘদিন দুবাই ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য এ বছর (For outstanding contribution in Remitting foreign carrency in united Arab Emirates) খ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সিআইপি নির্বাচিত হয়েছেন। গত ১৮ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার হাত থেকে পুরস্কার তুলে দেন। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০