PRIYOBANGLANEWS24
২৪ ডিসেম্বর ২০২৪, ২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে নবাবগঞ্জের খ্রিস্টানপল্লী

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকার নবাবগঞ্জের খ্রিস্টানপল্লি ও উপসনালয়গুলো। আজ সন্ধ্যার পর থেকেই শুরু হবে আনুষ্ঠানিকতা।

সরেজমিনে দেখা গেছে, বড়দিন উপলক্ষে এখন খ্রিস্টানপল্লীতে উৎসবের আমেজ। সেখানকার গির্জা ও বাড়িগুলো নতুন সাজে সেজেছে। প্রতিটি বাড়ির সামনে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি।

জানা যায়, বান্দুরার হাসনাবাদ পবিত্র জপমালা রানীর গির্জা, গোল্লায় সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জা, তুইতাল পবিত্র আত্মার গির্জা, সোনাবাজু ফাতেমা রানী গির্জা ও মুন্সিগঞ্জের কেয়াইনে শুলপুর গির্জা এবং বক্সনগরের সাধু আন্তনীর গির্জা। উপজেলার বান্দুরা জপমালার গির্জায় চলছে শেষ মহুত্বের সাজসজ্জার কাজ। গির্জার ভেতরে দৃষ্টিনন্দন কুঁড়েঘর নির্মাণে ব্যস্ত সময় পার করছেন যিশুখ্রিষ্টের অনুসারীরা। এলাকার তরুণ–তরুণীসহ বিভিন্ন বয়সের লোকজন তাঁদের বাড়ির উঠানের শোভাবর্ধনে ব্যস্ত সময় পার করছেন। বড়দিন উপলক্ষে অতিথি আপ্যায়নের জন্য বাড়িগুলোয় তৈরি করা হচ্ছে রকমারি পিঠাপুলি।

হাসনাবাদের বাসিন্দা রতন ডি কস্তা বলেন, গির্জাগুলোয় ২৪ ডিসেম্বর দিবাগত রাতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা থেকে লোকজন আসতে শুরু করবেন। ২৫ ডিসেম্বর ভোর থেকে উৎসব শুরু হবে। সকাল ৯টায় প্রার্থনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে।

১৮ পল্লি এলাকায় গির্জা আছে ছয়টি। সেগুলোকে সাজিয়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ও ঝলমলে আলোকসজ্জায়। গির্জার ভেতরে দৃষ্টিনন্দন কুঁড়েঘর নির্মাণ করা হয়েছে। মাতা মেরির কোলে যিশুখ্রিষ্টের মূর্তি শোভা পাচ্ছে।

ছোটগোল্লা কুরারবাড়ি এলাকার দীপা বলেন, ‘বড়দিন উপলক্ষে অতিথিদের আপ্যায়নের জন্য আমরা কয়েক দিন ধরেই কেক ও পিঠাপুলি তৈরি করছি। অনেক আত্মীয়স্বজন দেশ ও দেশের বাইরে বসবাস করেন। বড়দিনে উপলক্ষে আসেন বেড়াতে। সবাই মিলে উৎসব উদ্‌যাপন করব। তাঁদের জন্য হরেক রকমের খাবার রান্না করা হবে।’

এদিকে বড়দিন উপলক্ষে বান্দুরা বাজারে কেনাকাটা অনেকটাই বেড়েছে। পোশাক ব্যবসায়ী আবুল শিকদার বলেন, প্রতিদিনই খ্রিষ্টান মহল্লার লোকজন আসছেন নতুন কাপড় কিনতে।

বেকারিগুলোয় স্বাভাবিক সময়ের চেয়ে ভিড় বেড়েছে। বান্দুরা বাজারের সারা বেকারির মালিক মুকুল হোসেন বলেন, এবার কেক তুলনামূলক কম বিক্রি হচ্ছে। কারণ, বড়দিনে অনেকেই এখন বাড়িতে পিঠাপুলির সঙ্গে নিজেরাই কেক তৈরি করেন।

বড়দিনকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ জপমালা রানীর ধর্মপল্লির পালপুরোহিত স্ট্যানিসলাউস গোমেজ। তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে। ২৪ ডিসেম্বর রাতে প্রার্থনার মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

গির্জাগুলো পরিদর্শন করার কথা জানিয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টধর্মাবলম্বীরা তাঁদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, গির্জা ও আশপাশের এলাকায় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। বড়দিন উপলক্ষে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০