PRIYOBANGLANEWS24
২২ ডিসেম্বর ২০২৪, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত পোহালেই বাগমারা বাজার বনিক সমিতির নির্বাচন

রাত পোহালেই ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার বনিক সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। যার ফলে ভোটারদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

সোমবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এমনটাই জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান।

বাগমারা বাজার বনিক সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৮৩ জন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে একজন ও কার্যকরী সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ডাঃ সাদ্দাম আহমেদ (ডেন্টিস্ট), মোঃ আলমগীর ইসলাম (আনারস) ও আসাদুজ্জামান ভূইয়া আজমীর (হরিণ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহ-সভাপতি পদে মুকুল খান (তালাচাবি), নুরুজ্জামান ক্যাপটিন (সাইকেল), সুমন সাহা (মাছ), মামুনুর রশিদ চৌধুরী (দেয়ালঘড়ি) ও
তোফায়েল আহম্মেদ (হারিকেন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সম্পাদক পদে আম প্রতীক নিয়ে হাবিবুর রহমান সেন্টু, আব্দুল হাফিজ সেন্টু (মোরগ) ও সজল খান (উড়োজাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম খান (মাইক), মোঃ আলমগীর হোসাইন (চেয়ার), মোঃ সোহেল (ফুটবল), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ খোরশেদ খান (দোয়াত কলম), মোঃ সাইদুল ইসলাম (কলস), অর্থ সম্পাদক পদে মোঃ ফরহাদ হোসেন (ঘুড়ি), মোঃ সাইফুল ইসলাম (টিউবওয়েল), প্রচার সম্পাদক পদে মোঃ রতন মিয়া (প্রজাপতি), মোঃ মাসুদ (টেলিভিশন), মোঃ শহিদুল শিকদার (হাতি), দপ্তর সম্পাদক পদে একমাত্র প্রার্থী হয়েছেন মোঃ আমীর হোসেন ও কার্যকরী সদস্য পদে সাগর খান (গরুর গাড়ি), মোঃ শাহজাহান (ইজিবাইক), মোঃ সোহেল ইসলাম (হাতপাখা), মতিউর রহমান (চশমা) ও মোঃ নাজিব হোসেন (মই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আশা করি সুন্দর ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরও কেউ যদি নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম করে বা করার করার চেষ্টা করে এবং সেটা যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০