PRIYOBANGLANEWS24
৯ ডিসেম্বর ২০২৪, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন: সভাপতি কুদ্দুস, সম্পাদক আজিজ

ঢাকার দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার সারাদিন ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার আরিফা বানুর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে এস.এম কুদ্দুস ও সাধারণ সম্পাদক পদে আ. আজিজ নির্বাচিত হয়েছেন।

জানা যায়, অনুষ্ঠেত নির্বাচনে ৫০০ ভোট পেয়ে এস.এম কুদ্দুস সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রইচ উদ্দিন পান ৪৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫৩৮ ভোট পেয়ে আ. আজিজ নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সুমন ১৬২ ভোট, রফিক কবিরাজ ১৩২ ভোট ও মাহবুবুর রহমান পেয়েছেন ১০৪ ভোট ।

এছাড়া সহ সভাপতি পদে পরশ আলী ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সোহাগ হোসেন ৩৪২ ভোট, সাহিদুজ্জামান খন্দকার ১৭৯ ভোট ও হাবিবুর রহমান পেয়েছেন ৬৮ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহীম ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম ২২৫ ভোট, মো. রফিক ২১৩ ভোট ও বাবুল হোসেন ৯৫ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মো. বিল্লাল হোসেন ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মিরাজ হোসেন ৩৪২ ভোট ও বশির উদ্দিন ১৯২ ভোট পেয়েছেন।

সদস্য পদে মো. জলিল মিয়া (৩৯৬ ভোট), ওবায়দুল ইসলাম (৪৪৩ ভোট), হাবিবুর রহমান (৫০৩ ভোট), মো. আলমাছ হোসেন (৫১৬ ভোট), মো. শাহিন বেপারী (৫৬৭ ভোট), রিপন সাহা (৫৩৫ ভোট) ও মো. মামুন হোসেন (৪০০ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্ব›দ্বী আয়ুব আলী মোল্লা ৩৮৯ ভোট ও আবুল হোসেন মোল্লা ২৮২ ভোট পেয়েছেন।

জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির মোট ভোটার ১০৩৮ জন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪, সম্পাদক পদে ৪, যুগ্ম সম্পাদক পদে ৪, কোষাধ্যক্ষ ৩ ও সদস্য পদে ৯ জন সহ মোট ২৬ জন প্রতিদ্বন্দি¦তা করছেন

এরআগে সকাল ৮টা থেকে শুরু হওয়া নির্বাচনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছে ভোটাররা। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই আইনশৃঙ্খলাবাহিনী ভোট কেন্দ্রকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছিলেন। ভোটাররা জানান, দীর্ঘদিন পর উৎসবমূখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০