PRIYOBANGLANEWS24
৮ ডিসেম্বর ২০২৪, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত পোহালেই জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৪ এর ভোটগ্রহণ।

সোমবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আগামীকালের এ ভোটকে ঘিরে জয়পাড়া বাজার প্রাঙ্গন এখনও সরগরম। প্রার্থী ও ভোটারদের মধ্যে আনন্দ বইতে শুরু করেছে।

সমবায় সমিতির মোট ভোটার ১০৩৮ জন। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪, সম্পাদক পদে ৪, যুগ্ন সম্পাদক পদে ৪, কোষাধ্যক্ষ ৩ ও
সদস্য পদে ৯ জন সহ মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছেন উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি আরিফা বানু।

নির্বাচনে সভাপতি পদে মো. রইচ উদ্দিন (চেয়ার) ও এস.এম কুদ্দিস (তালা চাবি) এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিক কবিরাজ (মোরগ)৷ মো. সুমন (হারিকেন), মো. মাহবুবুর রহমান (দোয়াত কলম) ও আ. আজিজ (বাই সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সহ সভাপতি পদে সাহিদুজ্জামান খন্দকার (বই), হাবিবুর রহমান (কাপ পিরিচ), মো. সোহাগ হোসেন (চশমা) ও পরশ আলী (মই), যুগ্ম সম্পাদক পদে বাবুল হোসেন (আনারস), ইব্রাহীম (মাছ), আরিফুল ইসলাম (হরিন) ও মো. রফিক (উড়োজাহাজ), কোষাধ্যক্ষ পদে এস.এম বশির উদ্দিন (মোমবাতি), মিরাজ হোসেন (ফুটবল) ও মো. বিল্লাল হোসেন (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মো. জলিল মিয়া (জগ), ওবায়দুল ইসলাম (গরুর গাড়ি), হাবিবুর রহমান (আম), মো. আয়ুব আলী মোল্লা (কলস), মো. আলমাছ হোসেন (টেবিল ফ্যান), মো. শাহিন বেপারী (আপেল), আবুল হোসেন মোল্লা (কাঠাল), রিপন সাহা (চাকা) ও মো. মামুন হোসেন (হাস)।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার আরিফা বানু জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি সুন্দর ও উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০