PRIYOBANGLANEWS24
১০ মে ২০২০, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানুষের পাশে আছি: নির্মল গুহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, দূর্যোগে মানুষের পাশে থাকার প্রয়াসে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। শুধু করোনা সংকট নয় যেকোন দূর্ভোগ-দূর্যোগে, উৎসব-পার্বনে শেখ হাসিনার একজন কর্মী হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। রবিবার দিনব্যাপী দোহার ও নবাবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে বিভিন্ন শ্রেণি পেশার দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি।

নির্মল রঞ্জন গুহ বলেন, করোনা সংকটের প্রথম ভাগেই মাস্ক ও স্যানিটাইজার সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী নিয়ে মাঠে নেমেছিলাম। তারপর গত দুই মাস ধরে দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি ধারাবাহিকভাবে। রমজানের শুরুতে নেমেছি ইফতার সামগ্রী নিয়ে। করোনা সংকটের শেষ পর্যন্ত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। শুধু দোহার-নবাবগঞ্জ নয়, স্বেচ্ছাসেবক লীগের এ কার্যক্রম এখন চলছে সারাদেশে। আমাদের সংগঠনের সামর্থ্যবান প্রতিটি নেতাকর্মী এগিয়ে এসেছে সাধারন মানুষের পাশে থাকার প্রয়াসে। করোনা সংকট মোকাবেলায় কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কার্যক্রম চলছে স্বেচ্ছাসেবক লীগের।

নির্মল রঞ্জন গুহ বলেন, আমাদের প্রতিটি প্যাকেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানুষের জন্য। আমরা তার কর্মী হিসেবে তা পৌঁছে দিচ্ছি মাত্র। স্বেচ্ছাসেবক লীগ এভাবেই সেবক হয়ে মানুষের জন্য কাজ করবে।

রবিবার (১০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত দোহার উপজেলার নয়াবাড়ি, নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর, কোমরগঞ্জ, বাহ্রা ও চুড়াইন ইউনিয়নের অন্তত দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন নির্মল রঞ্জন গুহ। তিনি জানান, প্রথম দফায় দুই উপজেলার অন্তত পাঁচ হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাহুল দাস, মির্জা মোর্শেদুল আলম মিলন, বিপুল বিশ্বাস, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান, মো. পলাশ, অতুল সরকার জুয়েল, পাঠাগার বিষয়ক সম্পাদক অমল মজুমদার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ আবু সহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০